চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিঅন সিস্টেমের দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
1:12 অপরাহ্ন 01, আগস্ট 2015
in অন্যান্য, শিক্ষা
A A

মেডিকেলের নতুন চার প্রফ সিস্টেম প্লাস ক্যারিঅন বাতিল তৈরি করবে এমন এক দল স্টুডেন্ট যারা হবে “নো ব্যাচ’স স্টুডেন্ট ” ।

তিন প্রফ উইথ ক্যারিঅন সিস্টেমে প্রথম প্রফে তিনবার আর সেকেন্ড প্রফে দুইবার খারাপ করলেও ব্যক্তিগত প্রচেষ্টায় ফাইনাল প্রফ ব্যাচমেটদের সাথে দিয়ে পাস করার আশা রাখতে পারত যে কেউ ।

আর এখন চার প্রফ প্লাস ক্যারিঅন বাতিল করায় ফার্স্ট প্রফে কেউ একবার ফেল করলেই সে জেনে যাচ্ছে যে আজীবনের জন্য সে পিছিয়ে গেল ।

কারণ সে ছয় মাস ক্লাস করবে না, সাপ্লিমেন্টারিতে পাস করলেও রেগুলার ব্যাচের সাথে সেকেন্ড প্রফ দিতে পারবে না,এমনকি অথরিটি চাইলেও না,কারণ তাদের ছয় মাসের পার্সেন্টেজ নাই ।

ছয় মাস পর পাস করা এইসব স্টুডেন্ট না নিজের ব্যাচের সাথে ক্লাস করতে পারবে,না জুনিয়র ব্যাচের সাথে। ফলে এরা পুরো পাঁচ বছরের জন্য নো ম্যান’স ল্যান্ডের মত নো ব্যাচ’স স্টুডেন্ট হয়ে গেল ।

এমন সব যৌক্তিক দাবিতে এমবিবিএস কোর্সে ক্যারিঅন সিস্টেম বহাল রাখতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলায় মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কের দুইপাশে অবস্থান নিয়ে বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে ফরিদপুর মেডিকেল কলেজ ও ডায়াবেটিক মেডিকেল কলেজের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বক্তারা বলেন,সরকার ২০১৩- ১৪ শিক্ষা বর্ষ থেকে এমবিবিএস কোর্সে ক্যারিঅন সিস্টেম বাতিল করেছে।তারা বলেন,মেডিকেলে লিখিত,মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার যে কোনো একটি ফেল করলে শিক্ষার্থীকে জুনিয়র ব্যাচে চলে যেতে হবে। অর্থাৎ ওই শিক্ষার্থীর এক বছর নষ্ট হবে। এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বক্তারা সরকারের প্রতি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে ক্যারিঅন সিস্টেম বহাল রাখার দাবি জানান। তারা আরো বলেন, দাবি না মানা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় এমবিবিএস প্রথম পেশাগত পরীক্ষায় ক্যারি অন সিস্টেম পূর্নবহালের দাবীতে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা ক্যারি অন সিস্টেম পূর্নবহালে সরকারের প্রতি জোর দাবী জানান। বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রথম পেশাগত এম.বি.বি.এস পরীক্ষায় ‘‘ক্যারি অন পদ্ধতি” পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে।

পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্যারিঅন সিস্টেমের পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে আজ। শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে দুপুর সাড়ে ১২টায় পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে মানববন্ধন করে।

শিক্ষার্থীরা বলেন, নতুন পদ্ধতিতে প্রতি বছর সারাদেশে মেডিকেল কলেজগুলোতে প্রায় দুই হাজার শিক্ষানবিশ চিকিৎসক সংকট দেখা দেবে। সময়মতো বিএসএস পরীক্ষায় অংশ নিতে না পারায় এর নেতিবাচক প্রভাব পড়বে চিকিৎসা খাতে। এছাড়া মেডিকেল কলেজের ছাত্রাবাসে আবাসন সংকট দেখা দেবে এবং সরকারের রাজস্ব ব্যয় বাড়বে।

রাজশাহীতেও মেডিক্যাল কলেজে ক্যারিঅন সিস্টেম পূর্ণবহালের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজের সামনে বৃষ্টি উপেক্ষা করে কয়েকশ শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ক্যারিঅন পদ্ধতি বাতিল করে মেডিক্যাল শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কাজেই এ পদ্ধতি দ্রুত চালু করে শিক্ষার্থীদের আগেরমতো করে পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগেরও দাবি জানান তারা।

একই কর্মসূচি সারাদেশে একযোগে পালন করা হয় বলেও জানান আন্দোলনকারীর শিক্ষার্থীরা।

Tags: ক্যারি অন পদ্ধতিবেসরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি মেডিকেল শিক্ষা
Previous Post

এই সরকারের অধীনে নির্বাচনে যাবো না: খালেদা জিয়া

Next Post

টি-টোয়েন্টি সিরিজও পাকিস্তানের

Next Post

টি-টোয়েন্টি সিরিজও পাকিস্তানের

টি-টোয়েন্টি সিরিজও পাকিস্তানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT