চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির দ্রুততম ৮ হাজার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:33 পূর্বাহ্ন 16, জুন 2017
in স্পোর্টস
A A

এজবাস্টনে সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয়ের ম্যাচে ব্যক্তিগত আরেকটি মাইলফলক ছুঁয়েছেন বিরাট কোহলি। যদিও সংবাদ সম্মেলনে সেই মাইলফলকের কথা বেমালুম ভুলে গেলেন ভারতীয় অধিনায়ক।

কোহলি বৃহস্পতিবার ওয়ানডেতে দ্রুততম ৮ হাজার রানে রেকর্ড গড়েছেন। ভারতীয় কাপ্তান ১৭৫টি ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করলেন। পেছনে ফেললেন সাউথ আফ্রিকার রঙিন পোশাকের অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে। ৮ হাজারি ক্লাবে ঢুকতে ভিলিয়ার্সকে ইনিংস খেলতে হয়েছিল ১৮২টি।

দ্রুততম ৫, ৬ ও ৭ হাজারের রেকর্ডগুলোও আগে কোহলির দখলে ছিল। রেকর্ডগুলো পরে প্রোটিয়া তারকা হাশিম আমলা কেড়ে নিয়েছেন। যেভাবে এগোচ্ছেন, তাতে আমলার কাছে সদ্য গড়া রেকর্ডটাও হারাতে হতে পারে ভারতীয় তারকাকে।

মাইলফলকের পর সংবাদ সম্মেলনে বেশ ফুরফুরে মেজাজেই পাওয়া গেল বিরাট কোহলিকে। সেখানে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় অর্জনই প্রাধান্য পেল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘অল-এশিয়া’ ফাইনালের কথা চিন্তা করেছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে মজা করেই বলে দিলেন ‘‌‌‌না’।

সারাক্ষণই নিজেদের খেলার ধরন নিয়ে প্রশংসা করলেন। বাংলাদেশের নামটা একবারও উচ্চারণ করলেন না। বেরসিক সাংবাদিকরাও একবারও তাকে মনে করিয়ে দিলেন না যে একটা মাইলফলক গড়া হয়ে গেছে কোহলির।

Previous Post

ঈদে নতুন টাকার রমরমা ব্যবসা

Next Post

ভারতের টানা দুইয়ের হাতছানি

Next Post

ভারতের টানা দুইয়ের হাতছানি

মাশরাফী

মাশরাফির উপলব্ধি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT