চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফির উপলব্ধি

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
2:04 পূর্বাহ্ন 16, জুন 2017
in স্পোর্টস
A A
মাশরাফী

মাশরাফি বিন মর্তুজা

নিকট অতীতে বাংলাদেশ-ভারতের বেশ কয়েকটি ম্যাচে ছড়িয়েছে টানটান উত্তেজনা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির সেমির মঞ্চে কোন উত্তেজনাই টের পাওয়া গেল না। জয়ের প্রতিজ্ঞায় বলীয়ান হয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। অথচ মাঠে রাখা গেল না তার ছাপ। সমস্যাটা আসলে কোথায়?

টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার উপলব্ধি, স্কিল ঠিক থাকলেও মনস্তাত্ত্বিক দিক থেকে এখনও পিছিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা। মানসিক শক্তি বাড়িয়ে আরও শক্তিশালী হয়ে সামনের দিনগুলোতে ফিরে আসার প্রতিজ্ঞা ঝরল তার কণ্ঠে।

এজবাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে ভারতের কাছে ৯ উইকেটে হারের পর মাশরাফি বললেন, ‘আমাদের শেখার আছে। স্কিলের দিক থেকে আমরা ঠিক আছি, কিন্তু মানসিকভাবে আমাদের শক্তিশালী হতে হবে। এ ধরনের ম্যাচে মানসিকভাবে শক্ত না থাকলে ভালো কিছু করা যায় না। এ দিকটায় আমাদের চোখ রাখতে হবে। আমাদের এই টিমে অনেক তরুণ ক্রিকেটার ছিল, অভিজ্ঞরাও ছিল। আশা করি সামনের সময়ে আমরা শক্তিশালী হয়েই ফিরব।’

বড় ম্যাচ মানেই মানসিক শক্তির কঠিন পরীক্ষা। যেখানে পাস নম্বর পায়নি বাংলাদেশ। যেখানে তিনশ রান পার হয় অনায়াসে, সেখানে স্কোরবোর্ড থামে ২৬৪ রানে। ভারত এই রান তাড়া করে জিতেছে ৫৯ বল হাতে রেখেই, সেও মাত্র এক উইকেট হারিয়ে।

উইকেট যেমন ছিল তাতে ৩০০-৩২০ রান হতে পারতো; এমনটাই মনে করছেন মাশরাফি, ‘উইকেট খুব ভালো ছিল। ৩০০ করা উচিত ছিল। এমনকি ৩২০ হতে পারতো। কেদার যাদব আমাদের সেট দুই ব্যাটসম্যানকে দ্রুত ফিরিয়ে সেটি হতে দেয়নি।’

৩ উইকেটে ১৭৭ থেকে হঠাৎ পাল্টে যায় স্কোরবোর্ডের চেহারা, ৫ উইকেটে ১৭৯। তামিমের বিদায়ের পর যাদবের অফস্পিনে দ্রুত সাকিব ও মুশফিক বিদায় নিলে প্রত্যাশিত সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। সেটার খেসারতই দিতে হয়েছে ম্যাচ হেরে।

Tags: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
Previous Post

ভারতের টানা দুইয়ের হাতছানি

Next Post

কোহলিও এতটা ভাবেননি

Next Post

কোহলিও এতটা ভাবেননি

২০০৭ সালে প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান

দশ বছর পর ভারত-পাকিস্তান ফাইনাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT