চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির আরেক সেঞ্চুরিতে রেকর্ডের ধুম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:24 অপরাহ্ন 02, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A

সেঞ্চুরি করা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন বিরাট কোহলি। এবার পর পর তিন টেস্টে সেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক। তার আরেকটি সেঞ্চুরির পর ধুম পড়েছে ক্রিকেটের রেকর্ড বুকেও।

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের তিন টেস্টেই শতরান হাঁকালেন কোহলি। ইডেন গার্ডেন, নাগপুরের পর দিল্লিতেও সেঞ্চুরি, অপরাজিত আছেন ১৫৬ রানে। যাতে উড়ছে ভারতও। ৪ উইকেটে ৩৭১ রানে দিন শেষ করেছে স্বাগতিকরা।

শনিবার ঘরের মাঠে সাদা জার্সিতে একদিনের ক্রিকেটের গতিতে টেস্টে ২০তম শতরান করেন কোহলি। মাত্র ১১০ বল খেলে সেঞ্চুরি পূরণ করেন। তাতেই রেকর্ড। মাত্র চারজন ব্যাটসম্যান কোহলির চেয়ে কম ইনিংস খেলে টেস্টে ২০টি সেঞ্চুরি করেছেন। ১০৫ ইনিংসে ২০তম সেঞ্চুরি কোহলির। তার চেয়ে কম ইনিংস খেলে কুড়িটি সেঞ্চুরি করেছেন স্যার ডন ব্র্যাডম্যান (৫৫), সুনীল গাভাস্কার (৯৩), ম্যাথু হেইডেন (৯৫) ও স্টিভেন স্মিথ (৯৯)।

রেকর্ড আরও হয়েছে। ১০৫ ইনিংসে টেস্টে ৫০০০ রান পূর্ণ করলেন বিরাট। টেস্টে ভারতীয় হিসেবে দ্রুততম পাঁচ হাজার রানের কীর্তি গড়েছিলেন সুনীল গাভাস্কার (৯৫তম ইনিংস)। বীরেন্দর শেবাগ ৯৯তম ইনিংসে এবং শচীন টেন্ডুলকারের লেগেছিল ১০৩ ইনিংস। তারপরই বর্তমান অধিনায়কের নাম যুক্ত হল।

একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটেও দ্রুততম ১৬ হাজার রান পূর্ণ করেছেন ভারতীয় অধিনায়ক। এই কীর্তি গড়তে ৩৫০ ইনিংস নিলেন বিরাট। সাউথ আফ্রিকার হাশিম আমলার লেগেছিল ৩৬৩টি ইনিংস।

অধিনায়কের সঙ্গে শতরান করেছেন ওপেনার মুরালি বিজয়ও। ক্যারিয়ারে ১১তম সেঞ্চুরি পেয়েছেন বিজয়, ফিরেছেন ১৫৫ রানে। তার আগে কোহলির সঙ্গে ২৮৩ রানের জুটি গড়েছেন।

Tags: বিরাট কোহলিভারত-শ্রীলঙ্কা সিরিজ
Previous Post

‘যেকোন সময় নির্বাচন দিলে বিএনপি অংশ নেবে’

Next Post

আর্মি স্টেডিয়ামে আনিসুল হকের শেষ জানাজায় নাগরিক শ্রদ্ধা

Next Post

আর্মি স্টেডিয়ামে আনিসুল হকের শেষ জানাজায় নাগরিক শ্রদ্ধা

কোয়ালিফায়ার নিশ্চিত তামিমের কুমিল্লার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT