চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়ালিফায়ার নিশ্চিত তামিমের কুমিল্লার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 02, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A

শুরুটা হয়েছিল সিলেট সিক্সার্সের কাছে হেরে। পরের পাঁচ ম্যাচে টানা জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তামিম ইকবালের দল পরে রাজশাহীর সঙ্গে ম্যাচটি হেরে বসলেও জয়ের ধারায় ফিরেছে দ্রুতই। শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি শনিবারের জয়ে দুই ম্যাচ হাতে রেখেই বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে খেলাও নিশ্চিত করেছে।

শনিবার মিরপুরে ক্লোজ লড়াইয়ে রংপুর রাইডার্সকে ৪ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৬।

পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। যার একটি হবে তামিমের কুমিল্লা। তাদের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে আছে দুটি দল। খুলনা টাইটানস ও ঢাকা ডায়নামাইটস। খুলনার ১০ ম্যাচে ১৩ পয়েন্ট, আর ঢাকার ১০ ম্যাচে ১১ পয়েন্ট। দল দুটির শেষের দুই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে ৮ ডিসেম্বর সন্ধ্যায় তামিমরা প্রতিপক্ষ হিসেবে কাদের পাবে।

পয়েন্ট টেবিলের সেরা দুই দল মুখোমুখি হয় প্রথম কোয়ালিফায়ারে। জয়ী দল সরাসরি খেলে ফাইনালে। হেরে যাওয়া দলেরও থাকবে সুযোগ। পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দলের মধ্যে এলিমিনেটর ম্যাচের জয়ী দলের সঙ্গে খেলবে তারা। তাতে জয়ী দলই খেলবে ফাইনাল। দ্বিতীয় ফাইনালিস্ট নিশ্চিত হওয়ার ম্যাচটি সেমির মতো হলেও বিপিএলের আক্ষরিক অর্থে এটি দ্বিতীয় কোয়ালিফায়ার।

এদিন পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে কুমিল্লা দলগত বোলিং নৈপুণ্যে মাত্র ৯৭ রানে অলআউট করে দেয় রংপুরকে। লো-স্কোরিং ম্যাচটি পরে জমে ওঠে তারা ব্যাটিংয়ে প্রত্যাশা পূরণ করতে না পারলে। ৯৭ রান  নিয়ে দারুণ লড়াই করেছেন মাশরাফী-নাজমুল অপুরা। তবে কুমিল্লা লক্ষ্য টপকায় ৩ বল হাতে রেখেই।

Tags: বিপিএল-২০১৭
Previous Post

আর্মি স্টেডিয়ামে আনিসুল হকের শেষ জানাজায় নাগরিক শ্রদ্ধা

Next Post

‘হালদা’র দর্শকদের সঙ্গে তৌকীর-বিপাশা

Next Post
হালদার প্রচারণায় তৌকীর-বিপাশা

‘হালদা’র দর্শকদের সঙ্গে তৌকীর-বিপাশা

এক আনিসুল হককে চিরবিদায় জানাতে আরেক আনিসুল হক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT