চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমে সিটি করপোরেশনের কন্ট্রোল রুম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:45 অপরাহ্ন 31, জুলাই 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কন্ট্রোল রুমের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ঢাকা দক্ষিণ সিটি কপরপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তদারকির লক্ষ্যে কন্ট্রোল রুম স্থাপন করেছে।

ডিএসসিসি নগর ভবনে বর্জ্য অপসারণ কার্যক্রম কন্ট্রোল রুমের মোবাইল নম্বর- ০১৭০৯৯০০৭০৫। এছাড়া ডিএসিসিসির কন্ট্রোল রুমের নম্বরগুলো হচ্ছে, ০২-৫৮৮১৪২২০; ০৯৬০-২২২২৩৩৩; এবং ০৯৬০-২২২২৩৩৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

তিনি জানান, কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে বর্জ্য অপসারণ কাজ মাঠ পর্যায়ে সরেজমিনে মনিটরিংয়ের জন্য ১০টি টিম ও বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকির লক্ষ্যে নগর ভবনে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নম্বরটি হচ্ছে ০১৭০৯৯০০৭০৫।

এছাড়া কোরবানির পশুর হাট পশুর বর্জ্য অপসারণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডিএসসিসির পরিবহন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

মো. আবু নাছের বলেন, কোরবানি ঈদের দিন প্রায় ৫.৫ হাজার টন বর্জ্য উৎপন্ন হবে। বর্জ্য সংরক্ষণের জন্য ডিএসসিসি থেকে প্রায় ১ লক্ষ বিশেষ ধরণের ব্যাগ বিতরণ করা হচ্ছে। মাঠ পর্যায়ে ডিএসসিসির নিজস্ব, আউটসোর্সিং এবং প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার (পিডব্লিউসিএসপি) কর্মীসহ মোট ৬০০০ হাজার জন পরিচ্ছন্নতা কর্মী এবং ডিএসসিসির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী প্রস্তুত থাকবে।

তিনি জানান, কোরবানির প্রতিদিনকার সৃষ্ট বর্জ্য ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করা হবে। বর্জ্য অপসারণের জন্য ভারী ও হালকা মোট ৩০০টি যানবাহন প্রস্তুত রাখা হয়েছে। বিশেষভাবে ১২টি পানির গাড়ির মাধ্যমে স্যাভলন ও ব্লিচিং মিশ্রিত পানি ছিটিয়ে কোরবানির স্থান দূষণমুক্ত করা হবে।পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত রাখার লক্ষ্যে প্রায় ৪২ টন ব্লিচিং পাউডার ও ১৮০০ লিটার তরল জীবাণুনাশক ছিটানো হবে।

অন্যদিকে পশু কোরবানির স্থান, কোরবানি পশুর বর্জ্য অপসারণ ও কোরবানি পশুর হাট সংক্রান্ত তথ্য জানার জন্য সার্বক্ষণিক কন্ট্রোল রুম স্থাপন করেছে ডিএনসিসি।

এজন্য গুলশানে নগর ভবনে সার্বক্ষণিক কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুম গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে থেকে ঈদের পরের দুই দিন (আগামী সোমবার) পর্যন্ত খোলা থাকবে।

কোরবানি পশুর হাট, ডিজিটাল হাট, অনলাইনে কোরবানি দিয়ে মাংস প্রস্তুত করে বাসায় পৌঁছে দেওয়া সংক্রান্ত তথ্যও কন্ট্রোল রুম থেকে জানা যাবে। কন্ট্রোল রুমের নম্বরগুলো হচ্ছে, ০২-৫৮৮১৪২২০; ০৯৬০-২২২২৩৩৩; এবং ০৯৬০-২২২২৩৩৪।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের তথ্য কর্মকর্তা মো. আতিক রহমান জানান, ‘কোথাও কোরবানি পশুর বর্জ্য থেকে গেলে নগরবাসী যাতে রিপোর্ট করতে পারে এজন্য একটি অ্যাপ তৈরি করা হয়েছে। অ্যাপটির লিঙ্ক ডিএনসিসির ওয়েবসাইট ও ফেইসবুকে দেওয়া হয়েছে। এটি ডাউনলোড করে ওপেন করে ছবি তুলে পাঠালে আমরা জানতে পারবো কোথায় বর্জ্য রয়ে গিয়েছে। সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। অ্যাপের লিঙ্কঃhttps://drive.google.com/file/d/1o8KrfkCqEjEaE2k8LNWyoQzUm4o2rLWW/view?usp=sharing

ডিএনসিসির পক্ষ থেকে হালাল উপায়ে পশু কোরবানি করার জন্য ২৫০ জন ইমাম ও ২৫০ জন মাংস প্রস্তুতকারীকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে।’

তিনি আরও জানান, ‘কোরবানির পশুর বর্জ্য সুষ্ঠুভাবে অপসারণের জন্য অতিরিক্ত জনবল ও যানবাহন বরাদ্দ রাখা হয়েছে। মাঠ পর্যায়ে ডিএনসিসির নিজস্ব, আউটসোর্সিং এবং প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার (পিডব্লিউসিএসপি) কর্মীসহ মোট ১১ হাজার ৫০৮ জন পরিচ্ছন্নতা কর্মী এবং ডিএনসিসির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী প্রস্তুত থাকবে। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের সকল ধরনের ছুটি বাতিল করা হয়েছে।’

‘বর্জ্য অপসারণের জন্য ভারী ও হালকা মোট ৪৩০টি যানবাহন প্রস্তুত রাখা হয়েছে। বিশেষভাবে ১১টি পানির গাড়ির মাধ্যমে স্যাভলন ও ব্লিচিং মিশ্রিত পানি ছিটিয়ে কোরবানির স্থান দূষণমুক্ত করা হবে।পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত রাখার লক্ষ্যে প্রায় ৫১ টন ব্লিচিং পাউডার ও ৫ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ৯৬০ ক্যান তরল জীবাণুনাশক ছিটানো হবে।’

Previous Post

শোকের মাসে চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: কাদের

Next Post

অন্যরকম জীবনবোধের গল্প ‘বাবার বুকের ঘ্রাণ’: ইমন

Next Post
ব্যক্তি গাড়ির জানালা পরিষ্কার করছেন, শহুরে পরিবেশে দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্যরকম জীবনবোধের গল্প ‘বাবার বুকের ঘ্রাণ’: ইমন

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চ্যানেল আই নাটকে অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের দিনে চ্যানেল আই: তিন নাটক, এক টেলিফিল্ম ও এক সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT