চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের দিনে চ্যানেল আই: তিন নাটক, এক টেলিফিল্ম ও এক সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:26 অপরাহ্ন 31, জুলাই 2020
in বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চ্যানেল আই নাটকে অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের শুরু থেকেই গভীর বেদনায় পৃথিবী আচ্ছন্ন। এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরের মতো ঈদুল আযহাতেও ৮ দিনব্যাপী চ্যানেল আই সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো-

তারই ধারাবাহিকতায় ঈদের দিন চ্যানেল আইয়ে থাকছে যেসব অনুষ্ঠান:

সিনেমা:
মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ছবি ‘টেলিভিশন’ দেখানো হবে ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নুশরাত ইমরোজ তিশা, মোশারফ করিম, মুকিত জাকারিয়া, শামীম শাহেদ, শাহির হুদা রুমি প্রমুখ।

টেলিফিল্ম:
‘জলে কুমির ডাঙ্গায় বাঘ’ নামের টেলিছবিটি দেখানো হবে ঈদের দিন বিকেল ২টা ৩০ মিনিটে। রচনায় ফেরারী ফরহাদ ও পরিচালনায় রাশেদ বিপ্লব। অভিনয় করেছেন জাহিদ হাসান, ঈশানা, সোহেল খান, মুনিরা মিঠু, আরমান পারভেজ মুরাদ, স্বাধীন খসরু, পুতুল, ফারুক আহমেদ, মম মোর্শেদ প্রমুখ।

নাটক:
‘ক্রিস্টালের রাজহাঁস’ নাটকটি প্রচার হবে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে। মূল গল্প রাবেয়া খাতুন। মাসুম শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, মুনিরা মিঠু।

এদিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’। শাহরিয়ার তাসদিকের রচনায় এটি পরিচালনা করেছেন বিশ্বজিত দত্ত। অভিনয়ে মোশারফ করিম, জাকিয়া বারি মম প্রমুখ।

এছাড়া ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের সাত দিনব্যাপী রয়েছে ৮ পর্বের নতুন ধারাবাহিক ‘রূপালী জ্যোৎস্নায়’। তৌকীর আহমেদের রচনা ও পরিচালনায় ধারাবাহিকে অভিনয় করেছেন শবনম ফারিয়া, রওনক হাসান, তানজিকা আমীন, মৌটুসী, শ্যামল মাওলা, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ। ধারাবাহিকটি প্রচার হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।

Tags: আরমান পারভেজ মুরাদঈশানাজাহিদ হাসানটেলিফিল্মনাটকপুতুলফারুক আহমেদমম মোর্শেদমুনিরা মিঠুলিড বিনোদনসিনেমাসোহেল খানস্বাধীন খসরু
Previous Post

অন্যরকম জীবনবোধের গল্প ‘বাবার বুকের ঘ্রাণ’: ইমন

Next Post

টাঙ্গাইলে নৌকা ডুবে পাঁচজন নিহত

Next Post

টাঙ্গাইলে নৌকা ডুবে পাঁচজন নিহত

করোনাকালের ঈদ হোক ত্যাগের মহান শিক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT