চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে হচ্ছেন বার্সার কোচ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:45 অপরাহ্ন 04, মার্চ 2017
in স্পোর্টস
A A

দায়িত্বটা আগুনে ঝাপ দেয়ার মতো। আগে যারা এসেছেন তারা বলে গেছেন, এটা পৃথিবীর অন্যতম কঠিন কাজ। লুইস এনরিকে সেই কাজটা অবশ্য ভালোভাবেই সামলে যাচ্ছেন। তবে ঘোষণা দিয়েছেন, চুক্তি শেষ হওয়ার পর আর দায়িত্বে থাকতে চান না।

এনরিকের ঘোষণার পরপরই কোচ খুঁজতে নেমে পড়েছে বার্সার কর্তারা। সেই তালিকায় যাদের নাম শোনা যাচ্ছিলো তারা অনেকেই ‘না’ বলে দিয়েছেন। প্রানদেল্লি তাদেরই একজন। স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বার্সার কোচ হওয়ার কোনো ইচ্ছা নেই তার।

স্প্যানিশ গণমাধ্যম জানাচ্ছে প্রানদেল্লি ‘না’ বললেও আরো পাঁচজন আছেন, যারা এই আগুনে ঝাপ দিতে পারেন। তারা হলেন জর্জ স্যামপাওলি, আরনেস্তো ভালভেরদে, আর্সেন ওয়েঙ্গার, রোনাল্ড কোয়েম্যান এবং লরেন্ত ব্লাঁ।

এই পাঁচজনের ভেতর থেকে আবার আর্সেন ওয়েঙ্গার বলছেন, তিনিও বার্সায় আসতে চান না। বাকি চারজনের মধ্যে স্যামপাওলির সম্ভাবনা বেশি।

স্যামপাওলি মেসির স্বদেশী। লা লিগায় তার অধীনে সেভিলা ভালোই করেছে। শুধু তাই নয়; তিনি যেখানে গেছেন কোচ হিসেবে আলো ছড়িয়েছেন। ২০১৫ সালে তার অধীনে চিলি প্রথমবার কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে।

এই ভদ্রলোক আর্জেন্টাইন হওয়ায় মেসি এবং মাসচেরানোর সঙ্গে ভাবটা ভালো জমতে পারে। বার্সার কর্মকর্তারা তাই তাকে পছন্দের তালিকায় প্রথম দিকেই রেখেছেন।

Tags: বার্সেলোনা
Previous Post

কুমিল্লা সিটি নির্বাচন: আচরণবিধি ভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

Next Post

কাপ্তাই বাঁধের কারণে ঘরহারা হয়েছিল অমিত চাকমার পরিবার

Next Post

কাপ্তাই বাঁধের কারণে ঘরহারা হয়েছিল অমিত চাকমার পরিবার

সহকর্মীর শাস্তির প্রতিবাদে কয়েকটি মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT