চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহকর্মীর শাস্তির প্রতিবাদে কয়েকটি মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 04, মার্চ 2017
in বাংলাদেশ
A A

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চারজন ইন্টার্ন চিকিৎসকের শাস্তির প্রতিবাদে বগুড়া, সিলেট ও রংপুরে ইন্টার্ন চিকিৎসদের কর্মবিরতি চলছে।

তাদের শাস্তির প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও আজ শনিবার থেকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতাল এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন শুরু করেন।

শাস্তি প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ইন্টার্নি চিকিৎসকরা জানিয়েছেন। একই সাথে ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানিয়েছেন।

গত ১৯ ফেব্রয়ারি  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর এক আত্মীয়র সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের অপ্রীতিকির ঘটনার জের ধরে ওই রোগীকে মারধর ও কান ধরে উঠবস করান ইন্টার্ন চিকিৎসকরা।

এ ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পরে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নিদের্শনায় ২৫ ফেব্রুয়ারি মন্ত্রনালয় থেকে বিষয়টি তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি বগুড়া আসেন।

তদন্ত কমিটির প্রতিবেদনের পর বগুড়া মেডিকেলের ৪ ইন্টার্ন চিকিৎসকের ইন্টার্নশীপ ৬ মাসের জন্য স্থগিত করা সংক্রান্ত খবর গণমাধ্যমে আসে।

এ নিয়ে গত বৃহস্পতিবার বিকাল থেকেই বগুড়া শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। সন্ধ্যার পর থেকে হঠাৎ করে ইন্টার্ন চিকিৎসকরা দায়িত্ব পালন থেকে বিরত থাকেন। আজকেও তাদের দায়িত্ব পালন করতে দেখা যায়নি।

এ বিষয়ে বগুড়া শজিমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম মাসুদ আহসান জানান, ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির বিষয়ে কিছু জানাননি। উদ্ভুত পরিস্থিতিতে শুক্রবার বিকালে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে বৈঠক করা হয়েছে। তবে কোন সমাধানে আসা যায়নি।

এছাড়া হাসপতালে রোগীদের চিকিৎসা সেবা যেন ব্যহত না হয় সে বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। কর্মবিরতি চললেও বাড়তি ব্যবস্থা নেওয়ায় চিকিৎসা সেবায় কোন প্রভাব পড়েনি।

Previous Post

কাপ্তাই বাঁধের কারণে ঘরহারা হয়েছিল অমিত চাকমার পরিবার

Next Post

ডাকসু নির্বাচন হতেই হবে: রাষ্ট্রপতি

Next Post

ডাকসু নির্বাচন হতেই হবে: রাষ্ট্রপতি

নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে নির্বাচন করানো যাবে না: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT