চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন চলছে নতুন নায়কের ‘প্রেম চোর’?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:49 অপরাহ্ন 08, ডিসেম্বর 2019
in বিনোদন
A A

দেশের অর্ধশত প্রেক্ষাগৃহে শুক্রবার (৬ ডিসেম্বর) মুক্তি পেয়েছে ‘প্রেম চোর’। উত্তম আকাশ পরিচালিত কলকাতার নেহার বিপরীতে এ ছবির মাধ্যমে ঢালিউডে অভিষিক্ত হলেন শান্ত খান।

মুক্তির আগে ‘প্রেম চোর’-এর গান, ট্রেলার নজরে এসেছে দর্শকের। মুক্তির তিনদিনের মাথায় খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর কয়েকটি প্রেক্ষাগৃহ এবং দেশের মফঃস্বলের বেশকিছু প্রেক্ষাগৃহে মোটামুটি দর্শক টানছে ‘প্রেম চোর’!

মধুমিতা সিনেমা হলের মালিক ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘প্রেম চোর’ প্রথমদিনে ভালো ছিল। দ্বিতিয়দিনেও মোটামুটি চলেছে। নায়ক একেবারেই নতুন। সে হিসেবে গত দুদিন দর্শক একেবারে খারাপ ছিল না। দেখা যাক সপ্তাহের বাকি দিনগুলো কেমন যায়। তবে, ছবির কোয়ালিটি আরও ভালো হলে মানুষ ছবিটা বেশি পছন্দ করতো।

আনন্দ সিনেমা হলে ব্যবস্থাপক এম শামসুদ্দিন জানান, শুক্রবার, শনিবার মোটামুটি দর্শক টেনেছে ‘প্রেম চোর’। রবিবার দুপুরের শোতে কিছুটা কম। আগামী ১১ তারিখ বিপিএল শুরু। আশা করছি, তার আগে পর্যন্ত ভালো যাবে। তিনি বলেন, ছবিতে কমেডি রয়েছে। দর্শক উপভোগ করছে। তবে নির্মাণে আরও মনোযোগী হওয়া উচিত ছিল।

ঢাকার জোনাকি, চিত্রামহল, এশিয়া, পূরবী, বিজিবি এসব হলেও প্রেম চোর দেখতে বেশ দর্শকদের উপস্থিতি ছিল জানান বুকিং এজেন্ট সমিতি। যশোরের মনিহার সিনেমা হলের ব্যবস্থাপক তোফাজ্জেল মিয়া বলেন, প্রথম দিন মোটামুটি ভালো চলেছে। শনিবার ও রবিবার সকালের শোতে দর্শক কম। সিনেমার গল্প যদি আরও মজবুত হতো এবং নায়ক নতুন না হলে আরও দর্শক টানতে সক্ষম হতো ‘প্রেম চোর’।

‘প্রেম চোর’ ছবির নায়ক শান্ত খান নিজেও সিনেমা হলে গিয়ে দর্শকদের সাথে ছবিটি উপভোগ করেছেন। দর্শক সাড়ায় তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, মধুমিতায় প্রথমদিন দর্শকদের সঙ্গে বসে ‘প্রেম চোর’ উপভোগ করেছি।

তিনি বলেন, শনিবার টঙ্গির চম্পাকলিতে গিয়েছিলাম। সেখানেও মোটামুটি দর্শক ছিল। প্রথম ছবি হিসেবে আমি যেমন প্রত্যাশা করেছিলাম তেমন হয়েছে। ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পেলেও আমার অভিনয়ের প্রশংসা পেয়েছি।

Tags: অভিষেকউত্তম আকাশনতুনপ্রেম চোরমধুমিতাশান্ত খানশাপলা মিডিয়া
Previous Post

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন তারা

Next Post

কমিশন গঠন করে জিয়ার মরণোত্তর বিচার করতে হবে: নাসিম

Next Post

কমিশন গঠন করে জিয়ার মরণোত্তর বিচার করতে হবে: নাসিম

আয়ুষ্মানের উপর করণ যোহরের চোখ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT