চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমিশন গঠন করে জিয়ার মরণোত্তর বিচার করতে হবে: নাসিম

আবুসালেহ ফাত্তাহ by আবুসালেহ ফাত্তাহ
7:31 অপরাহ্ন 08, ডিসেম্বর 2019
in - সেমি লিড, রাজনীতি, রাজশাহী
A A

পৃথক কমিশন গঠন করে বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যার নীল নকশার মুল খলনায়ক ছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তাই কমিশন গঠন করে জিয়ার মরণোত্তর বিচার করতে হবে। শুধু তাই নয়, আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিএনপিকে রাজপথে ও নির্বাচনী মাঠের নিশ্চিহ্ন করে দেয়া হবে।

রোববার দুপুরে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

নাসিম বলেন, খালেদা জিয়ার দল বিএনপি বারবার আন্দোলন ও নির্বাচনের মাঠ থেকে পালিয়ে আওয়ামী লীগকে ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ করে দিয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি জামায়াত নিস্তেজ হয়ে আছে, তারা সুযোগ পেলে আওয়ামী লীগ ও দেশবাসীকে ছোবল মারবে, তাই সকলকে সজাগ থাকতে হবে।

সম্প্রতি উচ্চ আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের হট্টগোল প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, সরকার বা আওয়ামী লীগ বেগম খালেদা জিয়াকে জামিন দেয়ার ক্ষমতা রাখে না। তাদের আদালত থেকেই জামিন নিতে হবে। আদালতে গুন্ডামি করলে রাজপথে থেকেই জবাব দিবে আওয়ামী লীগ।

সামনের নির্বাচন হবে আরো কঠিন, জানিয়ে নেতাকর্মীদের একত্রে থেকে দলকে শক্তিশালী করে রাজশাহীতে আওয়ামী লীগের দূর্গ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী (এমপি) ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ।

বিকালে জেলা শিল্পকলা একাডেমীতে সম্মেলনের দ্বিতীয় পর্বে সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লাকে সভাপতি ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারাকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

Tags: আওয়ামী লীগনাসিমরাজশাহী
Previous Post

কেমন চলছে নতুন নায়কের ‘প্রেম চোর’?

Next Post

আয়ুষ্মানের উপর করণ যোহরের চোখ!

Next Post

আয়ুষ্মানের উপর করণ যোহরের চোখ!

বঙ্গবন্ধু বিপিএল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT