চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেনো তারা শান্তিতে নোবেল পেলো

মুখলেছউদ্দিন শাহীন by মুখলেছউদ্দিন শাহীন
12:29 অপরাহ্ন 09, অক্টোবর 2015
in আন্তর্জাতিক
A A

শেষ পর্যন্ত নোবেল শান্তি পুরষ্কার পেয়েছে Tunisian National Dialogue Quartet নামক একটি সংগঠন। এই সংগঠনটির বাংলা অনুবাদ করলে দাড়ায় ” চার জোট তিউনিসিয়ার জাতীয় সংলাপ”। এখানে Quartet এর বাংলা আভিধানিক অর্থ হচ্ছে “চৌপদী”। কিন্তু চৌপদী বলতে আসলে সমাজের চারটি বৃহৎ সামাজিক সংগঠন নিয়ে গঠিত জাতীয় সংলাপের উদ্যাগকে বোঝানো হচ্ছে।

এই বৃহৎ জাতীয় সংলাপের উদ্যোক্তা মূলত: তিউনিসিয়ার নিম্নোক্ত সগঠনগুলোঃ ১। UGTT নামক তিউনিসিয়ান সাধারন শ্রমিক ইউনিয়ন (Tunisian General Labour Union) ২। Tunisian Confederation of Industry, Trade and Handicrafts (UTICA) বা তিউনিশিয়ার শিল্প,বানিজ্য ও হস্তশিল্প এই তিনটি সংগঠননিয়ে গঠিত একটি ফেডারেশন। ৩। Tunisian Human Rights League (LTDH) বা তিউনিসিয়ার হিউম্যান রাইট লীগ। ৪। Tunisian Order of Lawyers বা তিউনিসিয়ার আইনজীবীগণ।

২০১৩ সালে স্বৈরশাসক জাইন আল আবেদিন বিন আলীর বিরুদ্ধে আরব বসন্ত নামক বিপ্লবের প্রভাবে বিশাল গণ বিক্ষোভ হয়। এই বিক্ষোভের পর অনুষ্ঠিত নির্বাচনে ইসলামিক পার্টি Ennahda ও তার জোট বিপুল ভোটে বিজয়ী হয়। এই ইসলামিক পার্টি Ennahda ও তার জোট যখন বিজয়ী হয়ে সংসদে ইসলাম ধর্মকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করে এবং তার পক্ষে নানাবিধ আইন করে সংবিধান সংশোধনের উদ্যেগ নেয় তখন বিরোধী দল সংসদ থেকে ওয়াকঅয়াউট করে। এর পর শুরু হয় রাস্তায় রাস্তায় ব্যাপক সহিংসতা। এই সহিংসতা চলাকালিন তিউনিসিয়ায় নানা ধরনের জঙ্গি সংগঠনের উত্থান শুরু হয়।

এই এই ঘটনাটি তখনই ঘটে যখন আরব বসন্তের মূল উদ্যোক্তা মিসরের মুসলিম ব্রাদারহুড পার্টি নির্বাচনে বিজয়ী হওয়ার পরও সামরিক বাহিনী কর্তৃক ক্যু হয়ে সরকারের অনেকেই নিহত হন ও প্রেসিডেন্ট মুরসি ক্ষমতাচ্যুত হয়ে গ্রেফতার হন। তিউনিসিয়ার এই সহিংসতার হাত থেকে গণতন্ত্রকে রক্ষা করতে UGTT এর নেতা হুসাইন আব্বাসি সিভিল সোসাইটির সাহায্যে UTICA এর সাথে সংলাপ শুরু করে। এই UTICA তিউনিসিয়ার একটি শক্তিশালী সামাজিক সংগঠন। অনেকটা আমাদের দেশের এফবিসিসিআই এর মতো। পরে এই সংলাপে যোগ দেয় LTDH ও তিউনিসিয়ার আইনজীবীগণ।

মূলত: সমাজের এই চারটি প্রেসার গ্রুপের অধীনে অনুষ্ঠিত জাতীয় সংলাপে একজন নিরপেক্ষ ব্যক্তির অধীনে নির্বাচন কমিশন পুনর্গঠন করে রাজনীতিবিদগণের সামনে একটি রোড ম্যাপ হাজির করা হয়। রাজনীতিবিদদের শেষ পর্যন্ত এই রোড ম্যাপ মানা ছাড়া আর কোন উপায় থাকে না।

সমাজের এই চারটি সামাজিক সংগঠন প্রেসার গ্রুপ এর মাধ্যমে অনুষ্ঠিত জাতীয় সংলাপকে বলা হয় Tunisian National Dialogue Quartet।

নোবেল কমিটির দৃষ্টিতে এই Tunisian National Dialogue Quartet ভায়োলেন্স এড়িয়ে গণতন্ত্র রক্ষায় যে জাতীয় রাজনৈতিক ঐকমত্য তৈরি করেছে সেই কারণে তারা নোবেল শান্তি পুরস্কা পাওয়ার যোগ্য ।

Tags: মতামত
Previous Post

ইসরাইলি সেনার গুলিতে ৬ প্যালেস্টাইনি নিহত

Next Post

আবারও রক্তাক্ত যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়

Next Post

আবারও রক্তাক্ত যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়

আসাদবিরোধীদের অস্ত্র দেয়া বন্ধ হবে না: যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT