গাজা উপত্যকায় প্যালেস্টাইনিদের বিক্ষোভে ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত ৬ প্যালেস্টাইনি নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক।
পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ কমপাউন্ডে প্যালেস্টাইনিদের প্রবেশে করাকরি আরোপের প্রতিবাদে গাজা উপত্যকায় বিক্ষোভ শুরু করে প্যালেস্টাইনিরা।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রথমে রাবার বুলেট ছুঁড়ে সেনারা। এরপরও বিক্ষোভকারীরা পিছু না হঠায় গুলি চালানো হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।






