চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়াকাটার নতুন আকর্ষণ ইলিশ পার্ক ও নৌকার জাদুঘর

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
3:45 অপরাহ্ন 03, জানুয়ারি 2016
in পরিবেশ
A A

কুয়াকাটা ভ্রমণে পর্যটকদের আনন্দ দিতে গড়ে তোলা হয়েছে ইলিশ পার্ক। সে সঙ্গে ভ্রমণ পিপাসুদের জন্য আছে ঐতিহ্যবাহী পুরনো নৌকার জাদুঘর। পর্যটন নগরী কুয়াকাটার মূল সড়ক থেকে কিছুটা ভেতরে পর্যটকদের জন্য বিশেষ এই ইলিশ পার্ক। প্রবেশের পর চোখে পড়বে নানা প্রজাতির জীবজন্তুর ভাস্কর্য।

ফুলের গাছ দিয়ে সাজানো বাগান। পাশেই রাখাইনদের বৈচিত্রময় জীবনের ফটো গ্যালারি। পার্কের চারদিকের কৃত্রিম লেক। সীমিত পরিসরে আছে মিনি চিড়িয়াখানা। বাঁশ ও ছনের ঘরে যেমন ঐতিহ্যবাহী খাবার দাবারের ব্যবস্থা আছে তেমনই রয়েছে বিশাল আকৃতির কৃত্রিম ইলিশের পেটে বসে ইলিশসহ নানা মুখরোচক খাবারের স্বাদ গ্রহণের সুযোগ।

এ পার্কের উদ্যোক্তা রুমান ইমতিয়াজ তুষার বলেন, উপকূল বাসীর সাথে ইলিশের একটা আত্নার সর্ম্পক আছে। এই উপকূলবাসীকে ইলিশের সাথে আরো একটু পরিচয় করে দেওয়ার জন্যই এই উদ্যোগ। আর ইলিশের ভিতরে ইলিশ খাব এটার আলাদা একটা ইমেজ থাকুক।

প্রথমবারের মতো এমন পার্কে এসে অভিভূত দর্শনার্থীরা। দেখতে আসাদের একজন জানায়, এখানে সবাইকে নিয়ে আসতে পেরে খুবই ভালো লাগছে। আর এতো বড় ইলিশ দেখতে পারাও একটা সৌভাগ্যর বিষয়।

২০১৬ কে স্বাগত জানানোর মধ্য দিয়ে যাত্রা শুরু ইলিশ পার্কের। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ছিলো ফানুস উড়ানোর উৎসব। ইলিশ পার্কের পাশাপাশি আরেকটি আকর্ষণীয় স্থান যা স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছে নৌকা যাদুঘর হিসেবে।

কুয়াকাটা সৈকতে বালুর বুক চিরে জেগে ওঠা শত বছরের পুরনো নৌকাটি প্রাচীন নিদর্শনের চিহ্ন হিসেবে স্থাপন করা হয়েছে বৌদ্ধমন্দির সংলগ্ন একটি বেষ্টনীর ভেতর। স্থানীয়রা জানায়, এতো বড় পুরনো নৌকা আমাদের দেখার সৌভাগ্য হতো না যদি এখানে না থাকতো।

দর্শনীয় স্থানটিতে যাদুঘর সংশ্লিষ্ট কোন ব্যক্তির না থাকার বিষয়টি উল্লেখ করে পর্যটকরা বলছেন, প্রাচীন এই নৌকার ইতিহাস সম্পর্কে জানানো হলে আগ্রহ বাড়বে অনেকের।

Tags: কুয়াকাটা
Previous Post

বাণিজ্য মেলায় জোচ্চুরি থেকে সতর্ক হন

Next Post

বগুড়ায় মরিচের বাম্পার ফলন

Next Post

বগুড়ায় মরিচের বাম্পার ফলন

সারাদেশে শক্তিশালী ভূমিকম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT