চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে শক্তিশালী ভূমিকম্প

ম. শাফিউল আল ইমরান by ম. শাফিউল আল ইমরান
6:10 অপরাহ্ন 03, জানুয়ারি 2016
in বাংলাদেশ
A A

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্পের খবর পাওয়া গেছে। সোমবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ভারতের মণিপুরে ছিল বলে জানা গেছে।

ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সারাদেশের ঘুমন্ত মানুষ। রাজধানীবাসীর বেশিরভাগই বাসার ছাদে কিংবা রাস্তায় নেমে যায় আতঙ্কগ্রস্ত হয়ে।

রাজধানীর জুরাইনে আতঙ্কে হৃদরোগে ১ জনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে ভবনের নিচে নামার সময় রাজধানীতে কমপক্ষে ৫০ জন আহত হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে ৩১ জন। পুরনো ঢাকার শাঁখারি বাজারে এক বাড়ির নীচতলায় বড় আকারের ফাঁটল দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস’র তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মনিপুরের ইম্ফল থেকে ৩৩ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিম এবং ঢাকা থেকে ৩৫১ কিলোমিটার পূর্ব উত্তরেপূর্বে ভারত-মিয়ানমার সীমান্তের কাছাকাছি এলাকায়। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।

রংপুর থেকে লোকনাথ রায় ফোনে চ্যানেল আই অনলাইনকে জানান, হঠাৎ টিনের চালের শব্দে তার ঘুম ভেঙ্গে যায়। এরপর চারদিকে শুধু আতঙ্কিত মানুষের ছোটাছুটি।

গাইবান্ধা থেকে শান্ত নামে একজন জানায়, জীবনে এমন ভূমিকম্প দেখিনি। আমি চিৎকার করে রাস্তায় নেমে আসি। >ঢাকার কাঁঠাল বাগান থেকে সিনড্রেলা জানিয়েছেন, আতঙ্কিত হয়ে আমরা তিন তলা থেকে রাস্তায় নেমে আসি।

বগুড়া থেকে রেজাওয়ান ইসলাম জানান, এই মাত্র শুয়েছি হঠাৎ ভূমিকম্পের তাণ্ডবে জেগে উঠেছি। জীবনে এতো ভয় কখনো পাই নাই।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতে ৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ৫০ জন। 

Tags: ভূমিকম্প
Previous Post

বগুড়ায় মরিচের বাম্পার ফলন

Next Post

নানা কর্মসূচিতে পালিত হচ্ছে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

Next Post

নানা কর্মসূচিতে পালিত হচ্ছে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

নানা কর্মসূচিতে পালিত হচ্ছে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT