চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে স্থানীয় সংবাদিক নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:18 পূর্বাহ্ন 14, এপ্রিল 2022
in - সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
নিরাপত্তা বাহিনীর সদস্যের ছবি, গাড়ির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে মহিউদ্দিন সরকার নাইম (২৭) নামে স্থানীয় একজন সাংবাদিক নিহত হয়েছেন।

বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেন খবরটি নিশ্চিত করলেও হত্যার কারণ কিংবা হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত সে বিষয়ে সুনিশ্চিত তথ্য জানাতে পারেননি।

বুধবার (১৩ এপ্রিল) রাতে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী পাচোরা-হায়দ্রাবাদ নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া সরকার বাড়ির মোশাররফ হোসেন সরকারের পুত্র। সে কুমিল্লার স্থানীয় পত্রিকা ‘কুমিল্লার ডাক’ এর একজন সংবাদ কর্মী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের ছবি, আইডি কার্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মহিউদ্দিন এক সহযোগীসহ মোটরসাইকেলে করে পাচোরা এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে। সেখান থেকে আহত অবস্থায় বিজিবি সদস্যরা মহিউদ্দিনকে উদ্ধার করে স্থানীয় রাব্বী ও রুবেল নামে দুই যুবকের মাধ্যমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রাত সাড়ে ১০টায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহিউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা রাব্বী বলেন, ‘গুলিবিদ্ধ মহিউদ্দিনকে বিজিবির সহযোগিতায় হায়দ্রাবাদ নগর থেকে মোটরসাইকেল করে শংকুচাইল বাজারে নিয়ে আসি। সেখান থেকে একটি সিএনজিতে করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়।’

নিহত মহিউদ্দিনের প্রতিবেশি কুমিল্লার সাবেক পিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়া জানান, রাতে পাচোরা এলাকা থেকে তাকে ফোন করে জানানো হয়, সীমান্ত এলাকার চোরাকারবারী রাজু ও তার সহযোগীরা মহিউদ্দিনকে গুলি করে হত্যা করেছে।

Previous Post

পাতাল স্টেশনে হামলায় ‘জড়িত’ ব্যক্তি গ্রেপ্তার

Next Post

সেমিতে রিয়ালকে পেল ম্যানসিটি

Next Post
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে মুখোমুখি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিতে রিয়ালকে পেল ম্যানসিটি

সড়ক দুর্ঘটনা সতর্কতা সংকেত ও রাস্তার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নববর্ষের সকালে রাজধানীর সড়কে ঝরল ৩ প্রাণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT