চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নববর্ষের সকালে রাজধানীর সড়কে ঝরল ৩ প্রাণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:17 পূর্বাহ্ন 14, এপ্রিল 2022
in - সেমি লিড, অপরাধ
A A
সড়ক দুর্ঘটনা সতর্কতা সংকেত ও রাস্তার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরা আজমপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা নারীসহ ৩ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- অনিক (১৮), তার ফুফু হনুফা বেগম (৪০) ও মোটরসাইকেল চালক এনামুল।

বৃহস্পতিবার ১৪ এপ্রিল ভোরে আজমপুরের রবীন্দ্র সরণি আমির কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই হনুফা ও এনামুল মারা যান। আর অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

নিহত হনুফা বেগমের মেয়ে সাদিয়া সুলতানা জানান, তাদের বাড়ি বরিশালের গৌরনদী। তারা থাকেন রায়েরবাজার। অনিক তার মামাতো ভাই। ভোরে তাদের পরিচিত এনামুলের মোটরসাইকেলে অনিকের বাবা অসুস্থ ইয়াকুবকে দেখতে গাজীপুর বোর্ডবাজার এলাকায় যাচ্ছিলেন হনুফা বেগম। পথে এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, তার মা বাসাবাড়িতে কাজ করেন। আর অনিক রায়েরবাজারে রিকশার গ্যারেজে কাজ করতেন।

Tags: উত্তরাসড়ক দুর্ঘটনা
Previous Post

সেমিতে রিয়ালকে পেল ম্যানসিটি

Next Post

অজিদের দায়িত্ব ছেড়ে তাসমানিয়ার কোচ হলেন ভন

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অজিদের দায়িত্ব ছেড়ে তাসমানিয়ার কোচ হলেন ভন

মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন রঙিন মুখোশ ও ব্যানার নিয়ে রাস্তায় নেমেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গল শোভাযাত্রায় সমৃদ্ধ আগামীর আবাহন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT