চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুবির ৭ শতাধিক ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:43 অপরাহ্ন 07, এপ্রিল 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
কুবির প্রশাসনিক ভবন, সুন্দর পরিবেশ ও সবুজ গাছপালা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরহাদুর রহমান: একটি লো-লেভেল হ্যাকিং প্ল্যাটফর্ম সম্প্রতি বিশ্বের ১০৬টি দেশের প্রায় ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস করে প্রযুক্তি বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। ফাঁস হওয়া ওই তালিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিবারের প্রায় ৭২২ জনের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে।

ঢাকার ইউনিভার্সিটি অব স্কলার্সের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলোজি বিভাগের কিছু শিক্ষার্থীর সংগ্রহ করা তালিকা থেকে এসব ব্যবহারকারীদের তথ্য জানা গেছে। একাউন্ট খোঁজার ক্ষেত্রে তারা ‘Comilla University, comilla university এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ কী-ওয়ার্ড ব্যবহার করেছে।

এই তালিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট পরিচয় প্রোফাইলে উল্লেখ রয়েছে এমন ৭২২ জন ফেসবুক ব্যবহারকারী রয়েছেন। তালিকায় ব্যাবহারকারীদের ফোন নম্বর, ফেসবুক আইডি, পুরো নাম ঠিকানা, জন্ম তারিখ, প্রোফাইল ও কিছু ক্ষেত্রে ই-মেইল ঠিকানা উল্লেখ করা হয়েছে। তালিকায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন।

তালিকায় নাম থাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান বলেন, আমি আগে থেকেই বিভিন্নভাব তথ্য ফাঁস হওয়ার বিষয়টি জানতাম। তথ্য প্রযুক্তির এই সময়ে বর্তমানে কারো তথ্যই আসলে নিরাপদ নয়। সবাইকে এসব বিষয়ে সচেতন হতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত তথ্য দেওয়ার ক্ষেত্রে বিশেষ নজর দেয়া উচিত।

তথ্য ফাঁসের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান পার্থ চক্রবর্তী বলেন, মূলত ৩ টি কারণে ফেইসবুক হ্যাক হতে পারে। মাঝে মাঝে আমাদের কাছে অনেক লিংক আসে। সেগুলোতে ঢুকলে ক্লোন করার মাধ্যমে আমাদের তথ্য হ্যাকারদের হাতে চলে যায়। আরেকটি হচ্ছে অনেকে নিজের নামে বা ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দেন। এতে করেও তথ্য চুরি হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় ভাইরাসের মাধ্যমে তথ্য হ্যাকারদের কাছে চলে যেতে পারে। এসব বিষয়ে সাবধান থাকতে হবে। আমাদের পাসওয়ার্ড কিন্তু ফেইসবুক কর্তৃপক্ষও জানে না। আমরা নিজেরা ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকি তাহলে কোনভাবেই হ্যাকারদের কাছে আমাদের তথ্য যাবে না।

সম্প্রতি ফাঁস হওয়া এই তালিকায় বাংলাদেশের ৩৮ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য আছে বলে জানা গেছে। বিশ্বের ১০৬ দেশের ৫৩ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারীর নাম রয়েছে হ্যাকিংয়ের তালিকায়। এদিকে অনেকটা বিনা খরচে এসব তথ্য অনলাইনে বিক্রি করা হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

Tags: কুমিল্লা বিশ্ববিদ্যলয়ফেসবুকসামজিক যোগাযোগ মাধ্যম
Previous Post

বাণিজ্য সংগঠনের নির্বাচনে বাধা কাটলো

Next Post

সেরামকে আইনি নোটিশ দিলো অ্যাস্ট্রাজেনেকা

Next Post
অ্যাস্ট্রাজেনেকার আইনি নোটিশের জন্য সেরাম ইনস্টিটিউটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেরামকে আইনি নোটিশ দিলো অ্যাস্ট্রাজেনেকা

বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতীক হিসেবে গ্লোবাল স্বাস্থ্য চিহ্ন ও স্টেথোস্কোপ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষতিকর ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণে প্রবিধানমালা চূড়ান্তের দাবি 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT