চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষতিকর ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণে প্রবিধানমালা চূড়ান্তের দাবি 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:15 অপরাহ্ন 07, এপ্রিল 2021
in স্বাস্থ্য
A A
বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতীক হিসেবে গ্লোবাল স্বাস্থ্য চিহ্ন ও স্টেথোস্কোপ. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদরোগ ঝুঁকি কমাতে ক্ষতিকর ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণ প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করার দাবি জানিয়েছে অ্যাডভোকেসি ও গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা।

আজ বুধবার বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। দিবসটির এবছরের প্রতিপাদ্য, “সকলের জন্য সুন্দর ও স্বাস্থ্যকর বিশ্ব গড়ি”। ১৯৫০ সাল থেকে প্রতি বছর বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা তৈরিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা দিবস ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সদস্য রাষ্ট্রসমূহ।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রবিধানমালা অতিসত্ত্বর চূড়ান্ত এবং বাস্তবায়নের দাবি জানিয়েছে অ্যাডভোকেসি ও গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।

হৃদরোগ ও তা থেকে অকাল মৃত্যুর ঝুঁকি হ্রাস করার উদ্দেশ্যে ২০২৩ সালের মধ্যে বিশ্বের খাদ্য সরবরাহ থেকে শিল্প উৎপাদিত ট্রান্স ফ্যাট নির্মূল করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখে ট্রান্সফ্যাট মুক্ত বাংলাদেশ গড়তে একটি খসড়া প্রবিধানমালা জনসাধারণের মতামতের জন্য ওয়েবসাইটে প্রকাশ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আগামী ০৫ মে ২০২১ পর্যন্ত এই প্রবিধানমালার ওপর মতামত প্রদানের সুযোগ রয়েছে।

ট্রান্স ফ্যাটি এসিড (টিএফএ) বা ট্রান্সফ্যাট স্বাস্থ্যের জন্য একটি ক্ষতিকর খাদ্য উপাদান। মাত্রাতিরিক্ত ট্রান্সফ্যাট গ্রহণ উচ্চহারে হৃদরোগ, হৃদরোগজনিত মৃত্যু, স্মৃতিভ্রংশ (ডিমেনশিয়া) এবং স্বল্প স্মৃতিহানি (কগনিটিভ ইমপেয়ারমেন্ট) জাতীয় রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ২০২০ সালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ট্রান্সফ্যাটঘটিত হৃদরোগে মৃত্যুর সর্বাধিক ঝুঁকিপূর্ণ ১৫টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।

বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২১ উপলক্ষ্যে এক প্রতিক্রিয়ায় প্রজ্ঞা’র (প্রগতির জন্য জ্ঞান) নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ‘সুন্দর ও স্বাস্থ্যকর জীবন সকলের অধিকার। ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। দ্রুততম সময়ের মধ্যে এই প্রবিধানমালা চূড়ান্ত এবং বাস্তবায়ন করতে হবে।’

Tags: বিশ্ব স্বাস্থ্য দিবস
Previous Post

সেরামকে আইনি নোটিশ দিলো অ্যাস্ট্রাজেনেকা

Next Post

নগদের কোটি টাকাসহ কক্সবাজারে আটক ৩ কর্মচারী

Next Post
কক্সবাজারে আটক তিন কর্মচারীর ছবি, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নগদের কোটি টাকাসহ কক্সবাজারে আটক ৩ কর্মচারী

দারাজের ডেলিভারি ট্রাকগুলো নিরাপদে পণ্য পৌঁছানোর জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সুরক্ষামূলক ব্যবস্থায় ডেলিভারি সেবা চালিয়ে যাবে দারাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT