চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কীটনাশক পানে কৃষকের আত্মহত্যার অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:10 অপরাহ্ন 24, মার্চ 2022
in - সেমি লিড, জনপদ, রাজশাহী
A A
প্রতিবেদনে ব্যবহৃত, বিষাক্ত কীটনাশকের বোতল ও হাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
রাজশাহীতে বোরো ধানের জমিতে পানি না পেয়ে গোদাগাড়ি উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই কৃষক কীটনাশক পান করেছে বলে জানা গেছে। তাদের একজন মারা গেছেন। অন্যজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মৃত ব্যক্তির নাম অভিনাথ মারান্ডি (৩৬)। তিনি গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু গ্রামের মৃত বাবুচাঁদ মারান্ডির ছেলে। চিকিৎসাধীন অন্যজনের নাম রবি মারান্ডি (২৭)। তাঁর বাবার নাম গয়ানাথ মারান্ডি। অভিনাথ ও রবির বাড়ি পাশাপাশি। সম্পর্কে তারা চাচাতো ভাই।
স্থানীয় লোকজন জানান, বুধবার সন্ধ্যার একটু আগে অভিনাথ ও রবি গভীর নলকূপের কাছেই কীটনাশক পান করেন। এরপর দুজনকেই প্রথমে বাড়িতে নেয়া হয়। কিছুক্ষণ পর অভিনাথ মারা যান। এরপর রবিকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন রবির মা জানিয়েছিলেন, ছেলে বিষ খেয়েছে। কি কারণে বিষ খেয়েছে তা জানিনা। আজ বৃহস্পতিবার বিকেলে অভিনাথের মরদেহ ময়নাতদন্ত শেষ করা হয়।
এলাকার রনজিত সাওরিয়া জানান,  পানির জন্য অভিনাথ ১০-১২ দিন ধরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপে ঘুরছিলেন। কিন্তু নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেন সঠিকভাবে পানি দিচ্ছিলেন না। এ কারণে অভিনাথ ও  চাচাতো ভাই রবি কীটনাশক পান করেন বলে শুনেছি।
রাজশাহী জেলা প্রশাসক মো. আবদুল জলিল জানান: গোদাগাড়ির কৃষকের বিষয়টি আমি শুনেছি এবং ইউএনওকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছি। পুলিশ সুপারের সঙ্গেও আমারকথা হয়েছে। পানির জন্য বা কি কারণে আত্মহত্যা করেছে তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জেনেছি।
রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান: তদন্ত শেষে বিষয়টি জানা যাবে।
এদিকে ঘটনাস্থলে উপজেলা  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম, গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
হাসপাতালে গেলে চিকিৎসাধীন রবি স্বীকার করেছেন যে তিনি কীটনাশক পান করেছেন। গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম বলেন: আমরা লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের এক  প্রকৌশলী জানান: পানির অভাবে তাদের জমির ধান নষ্ট হয়নি। ধানের জমি ফেটেও যায়নি। জমিতে পানি রয়েছে।
Previous Post

চ্যানেল আইয়ের গ্রুপে টি-স্পোর্টস ও যুগান্তর

Next Post

ভোক্তা অধিকার সাংবাদিকতা পুরস্কার পেলেন যারা

Next Post
ভোক্তা অধিকার সাংবাদিকতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বিশিষ্ট অতিথি ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোক্তা অধিকার সাংবাদিকতা পুরস্কার পেলেন যারা

ঢাবি'র ৪৩ গুণী শিক্ষার্থীকে স্বর্ণপদক ও বৃত্তি প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবি'র ৪৩ জন গুণী শিক্ষার্থীকে স্বর্ণপদক ও বৃত্তি প্রদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT