চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি’র ৪৩ জন গুণী শিক্ষার্থীকে স্বর্ণপদক ও বৃত্তি প্রদান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:19 অপরাহ্ন 24, মার্চ 2022
in শিক্ষা
A A
ঢাবি'র ৪৩ গুণী শিক্ষার্থীকে স্বর্ণপদক ও বৃত্তি প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শামসুন নাহার মাহমুদ ফাউন্ডেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩ জন শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক, বৃত্তির চেক ও সনদ তুলে দিয়েছে ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।  এ বছর এক জনকে স্বর্ণপদক, ২১ জনকে মেধাবৃত্তি, ১০ জনকে সাধারণ বৃত্তি এবং ১১ জনকে প্রভোস্ট বৃত্তি প্রদান করা হয়।

এছাড়া প্রথমবারের মত ১০ জন বিশিষ্ট দানশীল ব্যক্তির সহযোগিতায় স্নাতক শ্রেণীতে অধ্যয়নরত ১১ জন অস্বচ্ছল ও মেধাবী ছাত্রীকে শিক্ষা সহায়তা বৃত্তি প্রদান করা হয়।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লাফিফা জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি ছিলেন।

অনুষ্ঠানে  ফাউন্ডেশনের পক্ষ থেকে বক্তব্য রাখেন, হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শরিফা খাতুন। স্বাগত বক্তৃতা করেন হলের খন্ডকালীন আবাসিক শিক্ষক ভদ্রেশু রীটা।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নারী শিক্ষার অগ্রযাত্রায় শামসুন নাহার মাহমুদের অনবদ্য অবদান স্মরণ করে বলেন, স্বর্ণপদক ও বৃত্তি প্রদানের এই আয়োজন শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা যোগাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই উন্নয়নের প্রধান একটি চালিকাশক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

এজন্য পড়াশুনার পাশাপাশি সহশিক্ষামূলক বিভিন্ন কর্মকান্ডে সম্পৃক্ত থেকে সৎ, দক্ষ ও আত্মপ্রত্যয়ী হয়ে গড়ে ওঠার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়
Previous Post

ভোক্তা অধিকার সাংবাদিকতা পুরস্কার পেলেন যারা

Next Post

পূর্ব ইউরোপে সামরিক শক্তি দ্বিগুণ করবে ন্যাটো

Next Post
নাটো সামরিক শক্তি দ্বিগুণ করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ব ইউরোপে সামরিক শক্তি দ্বিগুণ করবে ন্যাটো

বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT