চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কিপটে’ বোলিংয়ে অপুর শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:24 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপের মঞ্চে অভিষিক্ত আবু হায়দার রনি আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বে শুরুতেই দুই উইকেট নিয়ে বাজিমাত করেছিলেন। এ বাঁহাতি পেসার ১০টি টি-টুয়েন্টি ম্যাচ খেলার পর পান ওয়ানডে ক্যাপ। ১৩টি টি-টুয়েন্টি খেলা নাজমুল ইসলাম অপুরও সুযোগ মিলল একই প্রতিপক্ষের বিপক্ষে, রোববার সুপার ফোরের ম্যাচে।

২৫০ রানের লক্ষ্যে নামা আফগানদের বিপক্ষে প্রথম স্পেলে কিপটে বোলিং করে নজর কেড়েছেন অপু। ওয়ানডেতে অভিষিক্ত এ বাঁহাতি স্পিনার প্রথম ৬ ওভারে দিয়েছেন মাত্র ১৫ রান। ইকোনমি ২.৫০।

আবু ধাবিতে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেটের দেখা পেয়ে যেতে পারতেন অপু। ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে মোহাম্মদ শেহজাদের ক্যাচ ছাড়েন মিড-অনে দাঁড়ানো মোহাম্মদ মিঠুন। আফগানদের দলীয় সংগ্রহ তখন ১৮ রান। আর শেহজাদের ৯।

ওপেনিং জুটি ভাঙতে অবশ্য সময় লাগেনি। পরের ওভারে মোস্তাফিজুর রহমান এসেই ফেরান ইহসানউল্লাকে (৮)। ব্যাকওয়ার্ট পয়েন্টে শান্তর হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন এ ডানহাতি ব্যাটসম্যান। আফগানদের সংগ্রহ তখন ২০ রান।

বাংলাদেশ দল দ্বিতীয় সাফল্যের দেখা পায় সাকিব আল হাসানের দুর্দান্ত ফিল্ডিংয়ে। অপুর পরের ওভারে ব্যাকফুটে জোরের উপর কাট শট খেলেন শেহজাদ। সাকিব গালি থেকে ডান দিকে ঝাঁপিয়ে বল তালুবন্দী করে ননস্ট্রাইক প্রান্তে সরাসরি থ্রো’তে রানআউট করেন রহমত শাহকে (১)।

২৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া আফগানিস্তানকে অবশ্য কিছুটা পথ দেখিয়ে যান শুরুতে জীবন পাওয়া শেহজাদ। মাহমুদউল্লাহ রিয়াদের বলে বোল্ড হওয়ার আগে করেন ৫৩ রান।

Tags: এশিয়া কাপ-২০১৮নাজমুল ইসলাম অপু
Previous Post

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ

Next Post

কঠিন চ্যালেঞ্জে বোলাররা

Next Post

কঠিন চ্যালেঞ্জে বোলাররা

পাকিস্তানকে সহজে হারিয়ে ফাইনালের পথে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT