চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে সহজে হারিয়ে ফাইনালের পথে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:24 পূর্বাহ্ন 24, সেপ্টেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপের গ্রুপপর্বের মতো সুপার ফোরেও পাকিস্তানকে হেসেখেলে হারিয়ে ফাইনাল অনেকটা নিশ্চিতই করে ফেলেছে ভারত। রোববার সরফরাজদের দেয়া ২৩৮ রানের লক্ষ্য ৬৩ বল আর ৯ উইকেট হাতে রেখে টপকে যায় রোহিতরা।

দুবাইয়ে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৩৭ রান তোলে পাকিস্তান। জবাব দিতে নেমে রোহিত ও ধাওয়ানের সেঞ্চুরিতে এক উইকেট হারিয়ে ৩৯.৩ ওভারেই লক্ষ্যে নোঙর ফেলে ভারত।

লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনীতেই কাজটুকু সেরে ফেলেন রোহিত শর্মা ও শেখর ধাওয়ান। দুজনে ২১০ রানের জুটি গড়েন। টুর্নামেন্টের দ্বিতীয় ও ক্যারিয়ারের ১৫তম ওয়ানডে শতক তুলে ফেরেন ধাওয়ান। রানআউটে কাটা পড়ার আগে খেলেন ১০০ বলে ১১৪ রানের ইনিংস, ছিল ২ ছয়ের সঙ্গে ১৬ ছক্কার মার।

ক্যারিয়ারের ১৮তম শতক তুলে নেয়া রোহিত আম্বাতি রাইডুকে (১২*) নিয়ে বাকি কাজটুকু সারেন। অপরাজিত থাকেন ১১১ রানে, ১১৯ বলের ইনিংসে ৭ চার ও ৪ ছক্কার মার তার।

এর আগে ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দারুণ ফর্মে থাকা ইমাম-ইল-হক ফিরে যান ১০ রানে। ফর্মে থাকা বাবর আজম দ্রুতই তাকে অনুসরণ করেন, রানআউটে কাটা পড়েন ৯ রানে।

সেখান থেকে প্রতিরোধ শোয়েব মালিক ও সরফরাজ আহমেদের। দুজনের ১০৭ রানের জমে ওঠা জুটি। ২ চারে ৬৬ বলে ৪৪ করে অধিনায়ক সরফরাজের বিদায়ে ভাঙে জুটিটি।

মালিকের পরের প্রতিরোধটা আসিফ আলিকে নিয়ে। এই জুটিতে আসে ৩৮ রান। আসিফ ২ ছক্কা ও এক চারে ২১ বলে ৩০ রানে ফেরেন। মালিক ফেরেন ইনিংস সর্বোচ্চ ৭৮ রানে। ৪ চার ও ২ ছক্কার ইনিংস তার।

শেষদিকে শাদাব খানের ১০ ও মোহাম্মদ নেওয়াজের অপরাজিত ১৫ রানে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পারে পাকিস্তান।

ভারতের হয়ে বুমরাহ, চাহাল ও যাদব ২টি করে উইকেট নিয়েছেন।

Tags: এশিয়া কাপ-২০১৮ভারত-পাকিস্তানলিড স্পোর্টস
Previous Post

কঠিন চ্যালেঞ্জে বোলাররা

Next Post

যে অর্জনে মাশরাফীই বাংলাদেশের প্রথম

Next Post
২৫০তম উইকেট নেয়ার পথে মাশরাফী

যে অর্জনে মাশরাফীই বাংলাদেশের প্রথম

ছবি: এসিসি

শেষ ওভারের রুদ্ধশ্বাস রোমাঞ্চে টিকে থাকল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT