চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীরে হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র নেই: নওয়াজ শরীফ

নিশাত পারভেজ by নিশাত পারভেজ
7:28 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2016
in আন্তর্জাতিক
A A

কাশ্মীর হামলায় পাকিস্তানের কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বলেছেন, ভারতের সঙ্গে শক্তি প্রদর্শন না করে বরং আলোচনায় বসতে চায় পাকিস্তান। তবে আলোচনার জন্য ভারতের শর্তগুলোকে অহেতুক বলেছেন নওয়াজ।

ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান। কাশ্মীর হামলায় পাকিস্তানের সঙ্গে উত্তপ্ত সম্পর্ককে শীতল করতেই দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ প্রস্তাব দিয়েছেন। জাতিসংঘের ৭১তম সাধারণ পরিষদ অধিবেশনে নওয়াজ আবারো দাবি করেছেন, কাশ্মীর হামলার দায়ভার পাকিস্তানের নয়।

তবে কাশ্মীর সীমান্তে ভারতীয় বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করে আন্তর্জাতিক হস্তক্ষেপ চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এমনকি হিজবুল মুজাহিদিনের নিহত নেতা বুরহান ওয়ানিকে রাজনৈতিক নেতা বলেও আখ্যা দিয়েছেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরের সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি চায় পাকিস্তান। সেখানে ভারতীয় সেনারা যেভাবে মানবাধিকার লঙ্ঘন করে চলছে, আশা করি সে ব্যাপারে জাতিসংঘ নজর দেবে। পাকিস্তানের পত্রিকা ডন জানিয়েছে, কাশ্মীরে ভারতীয় বাহিনীর কার্যকলাপ নিয়ে নওয়াজ শরীফ জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে কিছু তথ্য-প্রমাণও দিয়েছেন।

পাকিস্তানি প্রধানমন্ত্রীর এ বক্তব্য ভারতে ঝড় তুলেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমজে আকবর বলেছেন, নওয়াজ শরীফের বক্তব্যে আলোচনার কোনো আভাস পাওয়া যায় নি।

তিনি বলেন, সন্ত্রাসীদের হাতে বন্দুক দিয়ে কখনোই আলোচনায় বসা সম্ভব নয়। ইসলামাবাদকে সন্ত্রাসবাদের নীতি ত্যাগ করে আলোচনায় আসতে হবে। সংলাপের জন্য দিল্লি সবসময়ই প্রস্তুত।

ভারতের কূটনীতিকরা বলছেন, কাশ্মীরের নেতা বুরহান ওয়ানিকে নওয়াজ শরীফের সমর্থন জানানো দুঃখজনক।

Tags: ভারত-পাকিস্তান
Previous Post

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত

Next Post

পাঁচশ’তম টেস্টের প্রথম দিন ভালো কাটেনি ভারতের

Next Post

পাঁচশ’তম টেস্টের প্রথম দিন ভালো কাটেনি ভারতের

রাজধানীতে একই পরিবারের দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT