চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে একই পরিবারের দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

শাকের আদনান by শাকের আদনান
8:06 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2016
in বাংলাদেশ
A A

রাজধানীতে একই পরিবারের শিশুসহ ৪ জন আগুনে দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটি ভর্তি করা হয়েছে। শিশু দু’জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।

পুরোনো ঢাকার পোস্তা চামড়াপট্টি এলাকায় একটি টিনশেড বাসায় বুধবার রাতে চুলায় আগুন ধরানোর সঙ্গে সঙ্গে ঘরে আগুন ধরে যায়।

পরিবার জানিয়েছে, ঘরে গ্যাসের লাইনে লিকেজ হওয়ায় ওই দুর্ঘটনা ঘটে। দগ্ধ হন রেজাউল করিম, তার স্ত্রী রানি এবং দুই শিশু সন্তান অনিকা ও সানজিদা। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আহত রানির মা জানান, ঘরের পাশ দিয়ে যাওয়া গ্যাস পাইপ লিক থেকেই এই অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে।

আড়াই বছরের সানজিদার ৪৭ শতাংশ, পাঁচ বছরের অনিকার ২৬ শতাংশ, রানির ২৬ শতাংশ এবং রেজাউলের শরীরের ১৪ শতাংশ পুড়ে গেছে।

ডিএমসি’র বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডাক্তার পার্থ শংকর পাল বলেন,‘ আহত ৪ জনের অবস্থাই আশঙ্কাজনক। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ১০ শতাংশের বেশি পুড়ে যাওয়াটা মারাত্মক’। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের চিকিৎসায় সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

Tags: অগ্নিকাণ্ড
Previous Post

পাঁচশ’তম টেস্টের প্রথম দিন ভালো কাটেনি ভারতের

Next Post

হতাহতের মধ্যেই সিরিয়ায় আবার জাতিসংঘের ত্রাণ কার্যক্রম শুরু

Next Post

হতাহতের মধ্যেই সিরিয়ায় আবার জাতিসংঘের ত্রাণ কার্যক্রম শুরু

৫০ কোটি ইয়াহু গ্রাহকের তথ্য হ্যাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT