চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কালাপানি’থেকে ভারতকে সরে যাওয়ার আহ্বান নেপালী প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:32 অপরাহ্ন 18, নভেম্বর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

নেপাল-ভারতের বিরোধপূর্ণ ‘কালাপানি’ সীমান্ত এলাকা থেকে অবিলম্বে ভারতের দাবি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি অলি।

ভারতের মানচিত্র থেকে কালাপানির নামও সরিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টির যুব শাখার এক সভায় প্রধান অতিথির বক্তব্যে অলি বলেন, আমরা আমাদের এক ইঞ্চি অঞ্চলও কোনো দেশকে দখল করতে দেব না। ভারতকে অবশ্যই এই জায়গা খালি করতে হবে।

ভারতকে সংশোধিত মানচিত্র নিয়ে আসার কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতকে আমাদের ভূমি থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নিতে হবে। এরপরই এই বিষয়ে তাদের সঙ্গে আলাপ হতে পারে।

এই প্রথম জনসম্মুখে বিরোধপূর্ণ অঞ্চল ‘কালাপানি’ নিয়ে বক্তব্য রাখলেন নেপালের প্রধানমন্ত্রী।

গত ২ নভেম্বর ভারতের হালনাগাদ করে প্রকাশ করা মানচিত্রটিতে ‘কালাপানি’ নামে পরিচিত একটি এলাকাও অন্তর্ভুক্ত করা হয়। নেপাল এই এলাকাকে নিজের বলে দাবি করে থাকে।

মানচিত্রটি প্রকাশ করার চার দিন পর নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় মানচিত্রে কালাপানিকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আপত্তি জানিয়েছিলো।

নেপাল সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, কালাপানি হলো নেপালের অংশ। কালাপানিকে দখল করার ভারতের একতরফা ও অবৈধ পদক্ষেপটি ১৮১৬ সালে নেপাল ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যকার সুগইলি চুক্তির পরিপন্থী।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই দাবি প্রত্যাহারের কথা বললেও দিল্লির পক্ষ কোনো সাড়া পাওয়া না যাওয়ায় দৃঢ় চিত্তে দাবি জানালেন নেপালের প্রধানমন্ত্রী।

কালাপানি ৩৫ বর্গমিটার জায়গা। এটি নেপালের পিথোরাগার জেলায় ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Tags: নেপালভারত
Previous Post

লিবিয়ায় বিমান হামলায় ৫ বাংলাদেশিসহ ৭ শ্রমিক নিহত

Next Post

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি অবৈধ নয়: যুক্তরাষ্ট্র

Next Post
ইসরায়েলের বসতি

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি অবৈধ নয়: যুক্তরাষ্ট্র

লিবিয়া-বিমান হামলা-বাংলাদেশি

লিবিয়ায় বিমান হামলায় হতাহতের বেশিরভাগই বাংলাদেশি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT