চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিবিয়ায় বিমান হামলায় হতাহতের বেশিরভাগই বাংলাদেশি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:59 পূর্বাহ্ন 19, নভেম্বর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক, প্রবাস সংবাদ
A A
লিবিয়া-বিমান হামলা-বাংলাদেশি

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় মোট ৭ জন শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৩৩ জন। নিহতদের ৫ জনই বাংলাদেশি। আর আহতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি ও নাইজারের নাগরিক।

লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি ও ২ জন লিবীয় নাগরিক রয়েছেন। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

ত্রিপোলি দখলের অভিযানে চলতি বছরের এপ্রিল থেকে লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সংঘর্ষ চলছে। জাতীয় ঐকমত্যের সরকারকে উৎখাতের জন্য হাফতারের বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।

আর এরই ধারাবাহিকতায় সোমবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে রাজধানী ত্রিপোলি থেকে ২১ কিলোমিটার দক্ষিণে, ওয়াদি রাবিয়া এলাকার সানবুলাহ বিস্কুট ফ্যাক্টরিতে ওই হামলা চালানো হয়।লিবিয়া-বিমান হামলা-বাংলাদেশি

আহত ৩৩ জনের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

হাফতার বাহিনীর হামলা শুরুর পর থেকে ত্রিপোলি উপকণ্ঠে সংঘাতে এ পর্যন্ত এক হাজার লোক প্রাণ হারিয়েছে এবং এক লাখ ২০ হাজার মানুষ গৃহহীন হয়েছে।

Tags: বাংলাদেশি-লিবিয়ালিবিয়ালিবিয়া যুদ্ধ
Previous Post

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি অবৈধ নয়: যুক্তরাষ্ট্র

Next Post

প্রেম করছেন জয়া, আসছে বছর বিয়ে?

Next Post

প্রেম করছেন জয়া, আসছে বছর বিয়ে?

মেয়ের বাবা হলেন তামিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT