বাংলা গানের কিংবদন্তী শিল্পী ছিলেন এন্ড্রু কিশোর। তার কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরেই মানুষের মুখে মুখে। দীর্ঘদিন ক্যানসারের সাথে লড়াই করে গত বছরের ৬ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী। মঙ্গলবার (৬ জুলাই) এই বর্ষীয়ান শিল্পীকে হারানোর এক বছর পূর্ণ হলো।
১৯৭৭ সালে আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রে ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মধ্য দিয়ে এন্ড্রু কিশোরের চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু হয়। এরপর চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে ভক্তদের অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছেন।
প্লেব্যাক সম্রাটকে হারানোর প্রথম বছর স্মরণকালে শোনে নেয়া যাক বাংলা সংগীতাঙ্গনকে উপহার দেওয়া তার সেরা কিছু গান:
হায়রে মানুষ রঙিন ফানুস:
ডাক দিয়াছেন দয়াল আমারে:
আমার সারা দেহ খেয়ো গো মাটি:
আমার বুকের মধ্যেখানে:
ভালো আছি ভালো থেকো:
বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান:
জীবনের গল্প আছে বাকি অল্প:
বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে:
তুমি মোর জীবনের ভাবনা:
পড়ে না চোখের পলক:
২০১৯ সালে এন্ড্রু কিশোরকে নিয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজন করে চ্যানেল আই:









