চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান শুরু: অংশগ্রহণকারীরা অস্বস্তিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:03 পূর্বাহ্ন 06, জুলাই 2021
in বিনোদন
A A
কান চলচ্চিত্র উৎসবের মূল ভবন ও পাম ট্রি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার (৬ জুলাই) পর্দা উঠতে চলেছে কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের। মহামারী শুরুর পর এটাই প্রথম কোনো বড় চলচ্চিত্র উৎসব যা প্রায় স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তবে স্বাভাবিক বলা হলেও পুরোপুরি স্বাভাবিক নয়, কারণ অতিথিদের প্রবেশ করতে হবে করোনা পরীক্ষা করিয়ে। আর এই ক্ষেত্রে ব্যবহার করা হবে ‘স্যালাইভা টেস্ট’ পদ্ধতি, অর্থাৎ মুখের লালা সংগ্রহ করার মাধ্যমে করোনা পরীক্ষা করা হবে।

সোমবার বিকেলে অলিভিয়া উইলসন এসেছেন কান উৎসবে। তিনি আমেরিকান প্যাভিলিয়নে এবার ইন্টার্ন হিসেবে কাজ করবেন। কিন্তু কান উৎসবের আমেজ অনুভব করার আগেই তাকে একের পর এক প্লাস্টিক টিউবে লালা নিক্ষেপ করতে হয়েছে করোনা পরীক্ষার জন্য।

করোনা পরীক্ষা করার জন্য একটি ল্যাবরেটরি ভাড়া করেছে কান কর্তৃপক্ষ। যেহেতু সোয়াব টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষা করা হচ্ছে না, তাই বিষয়টি বেশ কঠিন ও অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে উৎসবে অংশগ্রহণকারীদের জন্য।

এই প্রসঙ্গে উইলসন বলেন, ‘আমার জন্য বিষয়টি কঠিন ছিল। আমি যথেষ্ট পরিমাণে লালা তৈরি করতে পারছিলাম না।’ তিনি জানিয়েছেন তাকে ১৫ বারের বেশি লালা নিক্ষেপ করতে হয়েছে। এরপর নমুনা সংগ্রহ করার মতো পর্যাপ্ত লালা পাওয়া গেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত বছর প্রথমবারের মতো কান উৎসব বাতিল করা হয়েছিল। করোনা মহামারীর কারণে থেমে গিয়েছিল পুরো বিশ্ব। বর্তমানে ডেল্টা ভ্যারিয়েন্ট পুরো বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেক জায়গায় নতুন করে লকডাউন দেয়া হয়েছে। সেখানে কান উৎসবে পুরো বিশ্বের নানা প্রান্ত থেকে আসা শিল্পী, নির্মাতা, প্রযোজক, সাংবাদিকদের সমাগমে নতুন কোনো জটিলতা সৃষ্টি হয় কিনা, তা নিয়েও দুশ্চিন্তায় আছেন আয়োজকরা।

ফ্রান্সের আইনে বলা হয়েছে বদ্ধ স্থানে জন সমাগম করতে হলে অবশ্যই টিকা সম্পন্ন করা থাকতে হবে অথবা পিসিআর টেস্টের রিপোর্ট দেখাতে হবে। তবে নানা দেশ থেকে আগত কানের অতিথিদের ক্ষেত্রে টিকা সম্পন্ন করা আছে কিনা সেই তথ্য প্রযুক্তির অভাবে সংগ্রহ করতে পারেনি দেশটি। নতুন নিয়মে বলা হয়েছে, যারা ইউরোপিয়ান না, তাদেরকে কানের সিনেমার মার্কেটে ঢোকার আগে প্রতি ৪৮ ঘণ্টা পর পর করোনা পরীক্ষা করাতে হবে।

লালার নমুনা থেকে করোনা পরীক্ষা করার পদ্ধতিতে খরচ কম, সময়ও কম লাগে। অনেকের মতে নাক থেকে নমুনা সংগ্রহ করার চাইতে কম কষ্টকর পদ্ধতি এটি। দক্ষ টেকনিশিয়ানের প্রয়োজনও কম। নিজের নমুনা নিজেই সংগ্রহ করা যায়। আর তাই এই পদ্ধতি বেছে নিয়েছে কান কর্তৃপক্ষ।

তবে করোনা পরীক্ষা নিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে অতিথিদের। লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে নমুনা দেয়ার পর বলা হচ্ছে পর্যাপ্ত লালা দেয়া হয়নি, আরও লাগবে। নমুনা বাতিল হয়ে যাচ্ছে তুচ্ছ কারণে। এক ব্যক্তির নমুনা বাতিল হয়েছে লালার সঙ্গে খাদ্য কণার উপস্থিতি পাওয়ার কারণে। শুধু তাই নয়, নমুনা দেয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে করতে হবে হবে দাঁত ব্রাশ, ধূমপান কিংবা খাওয়া-দাওয়ার কাজ।

যাদের কাছ থেকে পর্যাপ্ত লালা সংগ্রহ করা সম্ভব হবে না, তাদেরকে দাঁড় করানো হবে আরেকটি লাইনে। সেখানে নাক থেকে নমুনা সংগ্রহের মাধ্যমে করোনা পরীক্ষা করা হবে।

তবে সবাই যে সমালোচনা করেছেন তা নয়, অনেকে প্রশংসাও করেছেন। কান উৎসবে করোনা পরীক্ষা করা হবে বিনামূল্যে। রিপোর্ট পাওয়া যাবে মাত্র ৬ ঘণ্টার মধ্যে।

Tags: করোনা পরীক্ষাকান চলচ্চিত্র উৎসবলিড বিনোদন
Previous Post

মাস্ক পরাসহ নানা বিধিনিষেধ তুলে নিতে যাচ্ছে ইংল্যান্ড

Next Post

কুষ্টিয়ায় একদিনে করোনায় ও উপসর্গে ১৩ জনের মৃত্যু

Next Post
কুষ্টিয়ায় হাসপাতালে রোগীদের জন্য অপেক্ষা ও চিকিৎসা কার্যক্রম।. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ায় একদিনে করোনায় ও উপসর্গে ১৩ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন ভবনের সামনে গাছপালা ও প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে করোনা আক্রান্তের হার বাড়ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT