চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাস্ক পরাসহ নানা বিধিনিষেধ তুলে নিতে যাচ্ছে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:19 পূর্বাহ্ন 06, জুলাই 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনগতভাবে আর মাস্ক পরার কথা বলা হবে না এবং দূরত্ব বজায় রাখার নিয়মও তুলে নেওয়া হবে ইংল্যান্ডের করোনা লকডাউনের চূড়ান্ত পর্যায়ে। এমনটাই জানিয়েছেন সেখানকার প্রধানমন্ত্রী বরিস জনসন।

বাড়ির ভেতরে মাত্র ছয় জন থাকার নিয়ম এবং বাড়ি থেকে কাজ করার নির্দেশনাও তুলে নেওয়া হবে। দৈনন্দিন জীবনে গত ১৬ মাসের কখনো দেওয়া আবার তুলে নেওয়া বিধিনিষেধ শেষ হতে যাচ্ছে দেশটিতে।

দেশটির প্রধানমন্ত্রীর আশা পরিকল্পনামাফিক আগামী ১৯ জুলাই থেকে এই চূড়ান্ত ধাপ শুরু হবে। তবে তা নিশ্চিত হওয়া যাবে ১২ জুলাইয়ের সর্বশেষ তথ্য থেকে।

ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে বরিস জনসন বলেন, স্কুল, ভ্রমণ এবং সেলফ আইসোলেশন বিষয়ে আরও আপডেট আগামী দিনে পাওয়া যাবে।

তবে আইনত মাস্ক পরার নিয়ম তুলে নেওয়া হলেও জনাকীর্ণ জায়গায় তিনি নিজে ‘ভদ্রতাস্বরূপ’ মাস্ক পরবেন বলে জানিয়েছেন জনসন।

আইনগত বিধিনিষেধের একটি বড় অংশ তুলে নেওয়ার সক্ষমতার পেছনের কারণ হিসেবে ভ্যাকসিন বিতরণের কথাই বলেছেন জনসন। তিনি বলেন, এর ফলে সংক্রমণ ও মৃত্যুর মধ্যেকার সংযোগ দুর্বল হয়েছে।

তবে তিনি সতর্ক করে বলেন, এই মাসের পরে সংক্রমণ আবার দিনে ৫০ হাজার হতে পারে বলে আশঙ্কা রয়েছে। মৃতের সংখ্যা কমাতে আমাদের নিজেদের আবার বিচ্ছিন্ন করতে হবে।

গত ২৪ ঘণ্টায় সেখানে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৭ হাজার ৩৩৪ জন আর প্রাণ হারিয়েছে ৯ জন।

Tags: ইংল্যান্ডকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসবরিস জনসনবিধিনিষেধ
Previous Post

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৪০ লাখ ছাড়ালো, যুক্তরাষ্ট্র-ভারতে মৃত্যু কমেছে

Next Post

কান শুরু: অংশগ্রহণকারীরা অস্বস্তিতে

Next Post
কান চলচ্চিত্র উৎসবের মূল ভবন ও পাম ট্রি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কান শুরু: অংশগ্রহণকারীরা অস্বস্তিতে

কুষ্টিয়ায় হাসপাতালে রোগীদের জন্য অপেক্ষা ও চিকিৎসা কার্যক্রম।. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ায় একদিনে করোনায় ও উপসর্গে ১৩ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT