চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় বাড়ছে করোনার সংক্রমণ, ১৪ হাজারের বেশি মৃত্যু

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
9:20 পূর্বাহ্ন 20, ডিসেম্বর 2020
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
COVID-19 testing at a drive-through with healthcare worker in protective gear. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় করোনা মহামারীর দ্বিতীয় পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমছে না, বরং উদ্বেগজনকহারে বাড়ছে। কানাডার বিভিন্ন প্রদেশে ক্রমবর্ধমানহারে করোনাভাইরাস বেড়েই চলেছে।

সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি, সরকার কর্তৃক বিভিন্ন বিধিনিষেধ দেয়া সত্বেও করোনাভাইরাসকে কোনোভাবেই নিয়ন্ত্রিত করা যাচ্ছে না। বিভিন্ন প্রদেশের বাসিন্দারা আশঙ্কার মধ্য দিয়ে দিনযাপন করছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১ হাজার ৫৯৪ জন, মৃত্যুবরণ করেছেন ১৪ হাজার ১ শত ৫৪ জন এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ১১ হাজার ৩৯৬ জন।

কানাডার প্রধান চারটি প্রদেশ অন্টারিও, বৃটিশ কলম্বিয়া, আলবার্টা, এবং কুইবেকে নাটকীয়ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতাল, নিবিড় পরিচর্যাকেন্দ্রে ব্যাপকহারে চাপ পড়ছে।

অন্টারিওর বিভিন্ন সিটি ইতিমধ্যে রেড জোনের আওতাভুক্ত করা হয়েছে। যেখানে সীমিত সংখ্যক লোকজনের চলাচল এবং প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

ইতিমধ্যেই অন্টারিও সরকার কোভিড-১৯ এর সকল জরুরি আদেশ ২০ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। বৃহস্পতিবার সকালে সরকার এই ঘোষণাটি জানিয়েছে, কোভিড-১৯ ভ্যাকসিন ব্যাপকভাবে সহজলভ্য না হওয়া পর্যন্ত রিওপেনিং অন্টারিও অ্যাক্টের (আর.ও.এ.) এর অধীনে সমস্ত আদেশের মেয়াদ বাড়ানো, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলির নিরাপদ বিতরণ সমর্থন করবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সলিসিটার জেনারেল সিলভিয়া জোনস বলেছেন, ‘আমাদের কোভিড-১৯ প্রতিক্রিয়ার প্রতিটি পর্যায়ে অন্টারিওদের স্বাস্থ্য ও সুস্বাস্থ্য রক্ষা আমাদের শীর্ষ অগ্রাধিকার হিসাবে দাঁড়িয়েছে।’ ‘আমরা একটি নিরাপদ এবং কার্যকর টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুত হওয়ার সাথে সাথে, এই আদেশগুলি বাড়ানো নিশ্চিত করবো। সকল ওন্টারিয়ান ভেকসিনেশনের আওতায় না আসা অবধি প্রভিন্সের জরুরি জনস্বাস্থ্যের পরিস্থিতি মোকাবেলার জন্য এ ধারা অব্যাহত থাকবে।

আর.ও.এ’র অধীনে আদেশগুলির মধ্যে রয়েছে জনসমাগম, ব্যবসায় বন্ধকরণ এবং হাসপাতাল বা দীর্ঘমেয়াদী কেয়ার হোমগুলিতে প্রাদুর্ভাব পরিচালনার বিষয়ে বিধি প্রয়োগের প্রদেশের ক্ষমতা। এই বর্ধিত জরুরি আদেশ টরন্টো এবং পিল অঞ্চলে লকডাউনটির মেয়াদের কোনো পরিবর্তন আসবেনা, যা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বলবৎ রয়েছে।

মহামারী চলাকালীন কোভিড-১৯ সম্পর্কিত আদেশগুলি সংশোধন করা যেতে পারে, তবে কোনও নতুন জরুরি আদেশ তৈরি করা যাবেনা।

একদিকে শীতের প্রকোপ অন্যদিকে করোনা ভাইরাসের উদ্বেগ-উৎকণ্ঠা। তবুও প্রতীক্ষিত ভ্যাকসিন সবকিছুর পরিবর্তন ঘটিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হবে, এমন দিনেরই অপেক্ষায় কানাডাবাসী।

Tags: করোনাভাইরাসকরোনায় মৃত্যু
Previous Post

করোনাভাইরাস: ভারতে আক্রান্তের সংখ্যা কোটি ছাড়ালো

Next Post

নিউইয়র্কে করোনায় তিন ঘণ্টার ব্যবধানে বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু

Next Post
বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যুতে শোক প্রকাশ, নিউইয়র্কে করোনায় আক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে করোনায় তিন ঘণ্টার ব্যবধানে বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু

বাংলাদেশের সংবাদ ও বিনোদন বিষয়ক ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস: পাতাল লোক-ফ্যামিলি ম্যানের জয়জয়কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT