চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ভারতে আক্রান্তের সংখ্যা কোটি ছাড়ালো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 পূর্বাহ্ন 20, ডিসেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস পরীক্ষার জন্য স্বাস্থ্য কর্মীরা জনগণের নমুনা সংগ্রহ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে নতুন করে ২৬ হাজার ৮৩৪ জনের করোনাভাইরাস শনাক্তের মধ্য দিয়ে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে বলে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

রোববার সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩১ হাজার ৬৫৯।

তথ্য অনুযায়ী, এক দিনে আরও ৩২৪ জনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা পৌঁছেছে এক লাখ ৪৫ হাজার ৫০৩ জনে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখনও ৩ লাখ ৬ হাজার ৪৬৫ জন সক্রিয় রোগী রয়েছেন। যদিও ৯৫ লাখ ৭৯ হাজার ৬৮১ জনকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

ইতোমধ্যে, সরকার সারা দেশে করোনাভাইরাস পরীক্ষার সুবিধা বাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বব্যাপী একদিনে মৃত্যু ১০ হাজার ৭৬৬ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রেই। দেশটিতে এখনও বাড়ছে মৃত্যু এবং সংক্রমণ। ২৪ ঘণ্টায় মৃত্যু ২ হাজার ৫৫৬জন, দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু মেক্সিকোতে ৭৬২ জন, ব্রাজিলে ৬৬৯ জন, রাশিয়ায় ৫৮৫, যুক্তরাজ্যে ৫৩৪, ইটালিতে ৫৫৩ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপিন্সে।

১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে কোভিড-১৯। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Tags: করোনাভাইরাসভারতে আক্রান্ত
Previous Post

কানাডায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

Next Post

কানাডায় বাড়ছে করোনার সংক্রমণ, ১৪ হাজারের বেশি মৃত্যু

Next Post
COVID-19 testing at a drive-through with healthcare worker in protective gear. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় বাড়ছে করোনার সংক্রমণ, ১৪ হাজারের বেশি মৃত্যু

বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যুতে শোক প্রকাশ, নিউইয়র্কে করোনায় আক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে করোনায় তিন ঘণ্টার ব্যবধানে বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT