চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাউন্সিলর হতে ৫ দিন বেঁধে দিয়েছে বিসিবি

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
5:51 অপরাহ্ন 08, অক্টোবর 2017
in স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। রোববার ক্লাব, জেলা, বিভাগীয় পর্যায়, খেলোয়াড় ও জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় কাউন্সিলরশিপ চেয়ে চিঠিও দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

কাউন্সিলরশিপ মনোনীত করতে মাত্র ৫ দিন সময় হাতে পাবেন তারা। ১৫ অক্টোবরের মধ্যে নাম পাঠাতে বলেছে বিসিবি। কাউন্সিলরশিপ নিশ্চিত হলেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালনার জন্য ক্রীড়া সচিব মো. আসাদুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) রোববার আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

বৃহস্পতিবার সবশেষ বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ক্রীড়া সচিবকে প্রধান করে এনএসসির পক্ষ থেকে একজন, অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে একজন, একজন আইনি পরামর্শক ও বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর নাম প্রস্তাব করা হয়েছে। শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় সপ্তাহের প্রথম কার্যদিবসে কাউন্সিলর চেয়ে চিঠি পাঠিয়েছে বিসিবি। নিজামউদ্দিন চৌধুরী জানান, তারা এখন চিঠির উত্তরের অপেক্ষায় করছেন।

বিসিবির বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতভাবে পাস হওয়া ‘বিসিবি গঠনতন্ত্র (সংশোধিত-২০১৭)’ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অনুমোদনের প্রেক্ষিতে নির্বাচনমুখী হয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করছে বিসিবি। বোর্ডের বর্তমান কমিটির নির্ধারিত চার বছরের মেয়াদ শেষ হবে আগামী ১৭ অক্টোবর। মেয়াদ শেষ হওয়ার একদিন আগে ১৬ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা আসতে পারে।

নির্বাচন সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত  রুটিনমাফিক দায়িত্ব পালন করবে বিসিবির বর্তমান কমিটি। তবে তারা পলিসিগত কোনও সিদ্ধান্তে যাবে না বলেও জানান নাজমুল হাসান।

Tags: বিসিবি নির্বাচন
Previous Post

স্মৃতি রক্ষার্থে “মাহবুবুল হক শাকিল সংসদ” গঠন

Next Post

জরুরি নাগরিক সেবা পেতে ৯৯৯ ডায়াল করুন

Next Post
বাংলাদেশের একজন মন্ত্রী জরুরি নাগরিক সেবা ৯৯৯ এর জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জরুরি নাগরিক সেবা পেতে ৯৯৯ ডায়াল করুন

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন, মাঠে প্রস্তুতিপর্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডুবতে থাকা সিরিজের শেষেও ‘ডুব’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT