চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডুবতে থাকা সিরিজের শেষেও ‘ডুব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:12 অপরাহ্ন 08, অক্টোবর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন, মাঠে প্রস্তুতিপর্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

লড়াইয়ের নামে শেষ ইনিংসে পরাজয়ের সময়টা একটু পিছিয়ে নেয়া। মাঝখানে মাথায় মুশফিকের আঘাত। এরপর দেখতে দেখতে অলআউট। ২৫৪ রান এবং ইনিংস ব্যবধানের হার!

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকেই বাংলাদেশের যাচ্ছেতাই অবস্থা। আগের ম্যাচে হারতে হয়েছিল ৩৩৩ রানে।

ব্লুমফন্টেইনে তৃতীয় দিনের সকালে দ্বিতীয় ইনিংসে দ্রুত দুই উইকেট হারিয়ে হারের পথে এগিয়ে যায় বাংলাদেশ। দলীয় ১৩ রানের মাথায় এই ইনিংসেও দ্রুত ফিরে যান সৌম্য (৩)। রাউন্ড দ্য উইকেটে স্টাম্পের অনেক দূর থেকে বল করেছিলেন রাবাদা। অফ স্টাম্পের বাইরের সেই বল ছেড়ে না দিয়ে ডিফেন্স করতে যেয়ে প্রথম স্লিপের সামনে প্লেসিসের হাতে ক্যাচ দেন।

এরপর ওই রাবাদাই ফেরান মুমিনুলকে (১১)। একে একে ফিরে যান মুশফিক (২৬), লিটন (১৮), রিয়াদ (৪৩)।

লিটন প্রথম ইনিংসে দারুণ খেলেছিলেন। ৭০ রান করার পাশাপাশি দারুণ সব শট খেলেন। দ্বিতীয় ইনিংসে সেই তিনিও যারপরনাই ব্যর্থ।

প্রথম সারির ব্যাটসম্যানরা ফিরে যাওয়ার পর শেষ দিকে সাব্বিরদের পক্ষে করার কিছু ছিল না। করতে পারেনওনি।

এক রাবাদাই বাংলাদেশকে উড়িয়ে দিয়েছেন। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট দখল করেন।



রাবাদা এদিন হিউ টেফিল্ড ও অ্যালান ডোনাল্ডের (২২ টেস্টে ১০০ উইকেট) কীর্তিকে ছুঁয়ে ফেলেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে কম ম্যাচ (১৯ ম্যাচ) খেলে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড ভারনন ফিল্যান্ডারের।

এর আগের গল্পটা বাংলাদেশের জন্য শুধুই হতাশার। দেড়দিনে প্রতিপক্ষের থালায় ৫৭৩ রানের উপহার। এরপর ব্যাট করতে নেমে ৬৫ রানে ছিল না ৫ উইকেট। সেখান থেকে ১৪৭’এ প্রথম ইনিংস শেষ। ফলো অন! আবার ব্যাটিংয়ে নেমে ৭ রান নিয়ে কোনোমতে দিন পার। মাত্র দুই দিনেই পরাজয়ের শঙ্কা!

শনিবার ৯০ মিনিট যদি বৃষ্টির পেটে না যেত, তাহলে বাংলাদেশকে আরও আগে হিমঘরে খুঁজতে হতো।

বাংলাদেশের প্রধান চার বোলার ১১০’র বেশি করে রান খরচ করেন। সবচেয়ে বেশি তাইজুল ইসলাম, ২৭ ওভারে ১৪৫। উইকেট নেই। শুভাশিস রায় ৩ উইকেট নিলেও রান দিয়েছেন ১১৮। মোস্তাফিজ আর রুবেল ১১৩ করে। মোস্তাফিজ উইকেটহীন। রুবেলের শিকার একটি।

বোলারদের এমন দশা দেখে ভাবতে পারেন উইকেট বুঝি পাটা। তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। স্বাগতিকরা তো রীতিমতো আগুন ঝরিয়েছেন। প্রথম ইনিংসে মুশফিক বাদে শুরুর তিন ব্যাটসম্যান-সৌম্য (৯), ইমরুল (২৬) আর মুমিনুল (৪) বাউন্সারে হাঁসফাঁস করতে করতে মরেছেন। মাঝখানে রিয়াদ (৪) চালাকি স্লোয়ারের বলি। এরপর সবাই ক্ষণিকের অতিথি। এসেছেন আর বিদায় নিয়েছেন।

ক্লান্তিকর এক প্রথম দিন শেষে দ্বিতীয় দিন সকালে ‘কিছুটা গোছানো’ ছিল বাংলাদেশি বোলাররা। রুবেল, মোস্তাফিজ এদিন যতটা পেরেছেন লাইনে বল করেছেন। কিন্তু তাতে কী? আমলা আর প্লেসিস শতক তুলে রানপাহাড়ে উঠেই থামেন। সেই পথে হাঁটতে হাঁটতে পথ ভুলে ডুবেই গেল বাংলাদেশ!

সংক্ষিপ্ত স্কোর

সাউথ আফ্রিকা প্রথম ইনিংস: ৫৭৩/৪ ডি. (এলগার ১১৩, মার্করাম ১৪৩, আমলা ১৩২, বাভুবা ৭, ডু প্লেসিস ১৩৫অপ. ডি কক ২৮অপ./ শুভাশিষ ১১৮/৩ ও রুবেল ১১৩/১)
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৪৭ (ইমরুল কায়েস ২৬, সৌম্য সরকার ৯, মুমিনুল হক ৪, মুশফিকুর রহিম ৭, মাহমুদউল্লাহ রিয়াদ ৪, লিটন দাস ৭০, সাব্বির রহমান ০, তাইজুল ইসলাম ১২, রুবেল হোসেন ২২, মোস্তাফিজুর রহমান ০ ও শুভাশিস রায়; কাসিগো রাবাদা ৩৩/৫, ডুয়ানে অলিভিয়ের ৪০/৩, পারনেল ৩৬/১ ও কেশব মহারাজ ৭/১)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৭২ (ইমরুল ৩২, সৌম্য ৩, মুমিনুল ১১, মুশফিক ২৬, মাহমুদউল্লাহ ৪৩, লিটন ১৮, সাব্বির ৪, তাইজুল ২, রুবেল ৭, শুভাশিষ ১২অপ. ও মোস্তাফিজ ৭; রাবাদা ৩০/৫, ফেলুকোও ৩৬/৩ অলিভিয়ের ৩৯/১ ও পার্নেল ৩১/১) ।

Previous Post

জরুরি নাগরিক সেবা পেতে ৯৯৯ ডায়াল করুন

Next Post

প্রধান বিচারপতিকে দেশ ত্যাগে চাপ প্রয়োগ করছে সরকার: রিজভী

Next Post
প্রধান বিচারপতিকে দেশ ত্যাগে চাপের প্রতিবাদে সংবাদ সম্মেলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতিকে দেশ ত্যাগে চাপ প্রয়োগ করছে সরকার: রিজভী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ছিটকে গেলেন আমির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT