চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৯ ঘণ্টার ভ্রমণ ক্লান্তি উপেক্ষা করে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

ইব্রাহীম মল্লিক সুজন by ইব্রাহীম মল্লিক সুজন
4:47 অপরাহ্ন 31, মে 2017
in বাংলাদেশ
A A
শেখ হাসিনা

অস্ট্রিয়ায় থেকে বাংলাদেশে আসতে বিমানে ২৯ ঘণ্টার সফর করে বুধবার সকাল ৭টায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে মাত্র চার ঘন্টারও কম সময় বিশ্রাম নিয়ে বেলা ১১টায় জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যস্ত কর্মতালিকার মধ্যে নামাজ পড়াসহ ব্যক্তিগত অন্যান্য সব কাজও করেন তিনি।

ভ্রমণ ক্লান্তি উপেক্ষা করে আজ সংসদে টানা সাড়ে চল্লিশ মিনিট বক্তব্য দিয়েছেন তিনি। এসময় নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী সরকারি দলের সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবও দেন। সংসদ শেষে সোজা চলে যান গণভবনে। আজ সন্ধ্যা পৌনে ছয়টায় দাদীর মৃত্যু বার্ষিকীতে অংশ নিতে ধানমন্ডির ৩২ নং বাড়িতে যাবেন প্রধানমন্ত্রী।

আগামীকাল বৃহস্পতিবার জাতীয় বাজেট অধিবেশনে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রীর যেন অবসর নেই। অস্ট্রিয়ায় গিয়ে ঘূর্ণিঝড় মোরা’র সম্পর্কে সব সময় খোঁজ খবর নিয়েছেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিদের সব ধরনের নির্দেশনা দিয়েছেন ভিয়েনাতে বসেই।

অস্ট্রিয়ার ভিয়েনা গিয়ে বিশ্রামের কোন সময় পাননি প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশনের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সোমবার ভিয়েনা পৌঁছান তিনি। সেখানে পৌঁছেই স্থানীয় এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এরপর সম্মেলনে অংশগ্রহণ করেন। এরপর অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিস্টিয়ান কের্নের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

ভিয়েনার অস্ট্রিয়ার ফেডারেল চ্যান্সেলারিতে দুপুরে ওই বৈঠকের পর নিয়মিত কূটনৈতিক আলোচনার আয়োজন করতে একটি সমঝোতা স্মারকও সই হয় দুই দেশের মধ্যে। ওইদিন বিকালে অস্ট্রিয়ার ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ফন ডের ব্যালেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকরেন তিনি।

Tags: প্রধানমন্ত্রী
Previous Post

গার্মেন্টস ও টেক্সটাইল মিলের চাকরি ছেড়ে জেএমবি নেতার হাত ধরে জঙ্গিবাদে

Next Post

আমি আরও কিছুদিন বাঁচতে চাই: আব্দুল জব্বার

Next Post
আব্দুল জব্বার

আমি আরও কিছুদিন বাঁচতে চাই: আব্দুল জব্বার

ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ৩ মামলা ও ৩ লাখ টাকা জরিমানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT