চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি আরও কিছুদিন বাঁচতে চাই: আব্দুল জব্বার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 31, মে 2017
in বিনোদন
A A
আব্দুল জব্বার

আব্দুল জব্বার

‘যখন আমি লাইফ সাপোর্টে থাকব, তখন সবাই আমাকে দেখতে আসবেন। মারা গেলে শহীদ মিনারে নিয়ে যাবেন। আমার এ সব কিছুর দরকার নাই। আমি আরও কিছুদিন বাঁচতে চাই।’ এভাবেই নিজের কষ্টের কথা বললেন আব্দুল জব্বার; গত শতকের ষাট, সত্তর আর আশির দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তার গাওয়া কয়েকটি গান দারুণ জনপ্রিয় হয়। এর মধ্যে রয়েছে ‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’। উল্লেখযোগ্য অবদান রেখেছেন চলচ্চিত্রের গানে। পেয়েছেন স্বাধীনতা পদক (১৯৯৬), একুশে পদক (১৯৮০) সহ বিভিন্ন সম্মাননা।

আব্দুল জব্বার গুরুতর অসুস্থ। তিনি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎ​সাধীন আছেন। তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে, হার্টের দুটি বাল্বও প্রায় অকার্যকর, রয়েছে শারীরিক নানা সমস্যা। চিকিৎ​সকদের মতে, আব্দুল জব্বারের অবস্থা গুরুতর এবং আশঙ্কাজনক।

আব্দুল জব্বার দী​র্ঘদিন আর্থিক সমস্যায় আছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎ​সার জন্য ২০ লাখ টাকা দিয়েছেন। কিন্তু পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল জব্বারের চিকিৎ​সা বাবদ আরও অনেক টাকা প্রয়োজন। এর পরিমাণ ৮০ লাখ থেকে ১ কোটি টাকা। কিন্তু এই আর্থিক সচ্ছলতা তার পরিবারের নেই।

এদিকে সানোয়ারা গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এই শিল্পীর হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন।

সানোয়ারা গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আব্দুল জব্বারের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন
Tags: আব্দুল জব্বার
Previous Post

২৯ ঘণ্টার ভ্রমণ ক্লান্তি উপেক্ষা করে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

Next Post

ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ৩ মামলা ও ৩ লাখ টাকা জরিমানা

Next Post

ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ৩ মামলা ও ৩ লাখ টাকা জরিমানা

মোবাইল-ল্যাপটপে শুল্ক নয়, ইন্টারনেটও হোক ভ্যাট ও শুল্কমুক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT