চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার কারণে শহীদ মিনারে যেতে না পারায় প্রধানমন্ত্রীর আক্ষেপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:47 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে যেতে না পারার আক্ষেপ প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৫২’র পথ ধরে বাংলাদেশের স্বাধীনতা, ইতিহাসের সেই মহান গৌরবের অতীতকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে সসম্মানে স্মরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একুশের প্রথম প্রহরে করোনাভাইরাসের কারণে শহীদ মিনারে যেতে না পারায় আক্ষেপ প্রকাশ করেন তিনি।

ভিডিও কনফারেন্সে গণভবন থেকে মাতৃভাষা ইনস্টিটিউট-এর আয়োজনে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা পদক ২০২১ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। ৫২’র ভাষা আন্দোলন এবং বাঙালি জাতির ভাষা আদায়ের সংগ্রামে বঙ্গবন্ধুর অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি।

প্রধানমন্ত্রী এসময় বলেন, ভাষা আন্দোলন এবং স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব অবদান ৭৫ পরবর্তী সময়ে মুছে ফেলার চেষ্টা হয়েছিলো। ভাষা আন্দোলনে জাতির পিতার অবদান স্বীকার করতে চান না এদেশের অনেক বুদ্ধিজীবী।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যেতে না পারার পাশাপাশি বঙ্গবন্ধুর জন্মশত বার্ষির্কীতে ‘প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা পদক ২০২১’ নিজের প্রিয় শিক্ষকের হাতে তুলে দিতে পারলেন না বলে ক্ষমাও চান তিনি।

শিক্ষায় বিশেষ অবদানের জন্য জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামসহ মথুরা বিকাশ চাকমাকে পুরস্কার প্রদান করা হয় এবার। একই সঙ্গে উজবেকিস্তান এবং ল্যাটিন আমেরিকার দু’জন ভাষাবিদকেও পুরস্কার দেয়া হয়েছে।

ভাষা রক্ষা এবং ভাষা সংরক্ষণের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে আরও কাজ করার তাগিদ দিয়ে প্রতিষ্ঠানটিকে ক্যাটাগরি দুইয়ে উন্নীত করার জন্য ইউনেসকো কে বিশেষ ভাবে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

ভ্যাকসিন পেতে ধৈর্য্য ধরতে বলেছে ভারতের সেরাম ইনস্টিটিউট

Next Post

ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘গো-বিজ্ঞান’ বিষয়ে পরীক্ষা

Next Post
বাংলাদেশের একটি গরু, গো-বিজ্ঞান পরীক্ষার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘গো-বিজ্ঞান’ বিষয়ে পরীক্ষা

টেনিস খেলোয়াড় মাঠে পড়ে আছেন, ম্যাচ শেষ, র‌্যাকেট পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

জোকোভিচের ‘১৮’র কাছে পাত্তাই পেলেন না মেদভেদভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT