চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোকোভিচের ‘১৮’র কাছে পাত্তাই পেলেন না মেদভেদভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:30 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2021
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
টেনিস খেলোয়াড় মাঠে পড়ে আছেন, ম্যাচ শেষ, র‌্যাকেট পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

যা একটু লড়াই হল প্রথম সেটে। বাকি দুই সেটে পাত্তাই পেলেন না ড্যানিয়েল মেদভেদভ। রাশিয়ান টেনিস তারকার প্রথম গ্র্যান্ড স্লামের স্বপ্ন গুঁড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নিজের নবম ও সবমিলিয়ে ১৮তম গ্র্যান্ড স্লাম শিরোপা ঘরে তুললেন সার্বিয়ান নোভাক জোকোভিচ।

রড লেভার অ্যারেনায় নিজের টানা তৃতীয় ফাইনালে প্রতিপক্ষ মেদভেদভকে ৭-৫, ৬-২, ৬-২ সরাসরি সেটে উড়িয়ে দিয়েছেন ‘দ্য জোকার’। অপরাজেয় রইলেন প্রিয় অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে।

রোববার প্রথম সেটে লড়াইটা জমিয়ে তোলার আভাস দিচ্ছিলেন ২০১৯ সালের ইউএস ওপেন ফাইনালে জোকোভিচের কাছেই হারা মেদভেদভ। ৬-৫ গেমে এগিয়ে থাকা সেটে সার্ভিস ব্রেক করে সেই সেট জিতে নেন সার্বিয়ান কিংবদন্তি। বাকি দুই সেটে আর লড়াই ধরে রাখতে পারেননি মেদভেদভ। চাপ সইতে না পেরে ক্ষোভে কোর্টে র‍্যাকেটও আছড়ে ভেঙেছেন এ রাশিয়ান। তৃতীয় সেটে নিজের দলের সঙ্গেও করেন দুর্ব্যবহার!

অথচ অ্যাবডোমিনাল চোটে আসরের শুরু থেকেই ভুগেছেন জোকোভিচ। ফাইনাল পর্যন্ত আসা নিয়েও ছিল সংশয়। উল্টোপিঠে দুরন্ত গতিতে ফাইনালে এসে মেদভেদভ স্বপ্ন দেখছিলেন নিজের প্রথম গ্র্যান্ড স্লামের। তার স্বপ্ন ভেঙে শিরোপা হাতে প্রিয় কোর্টের প্রতি ভালোবাসাই ঝরে পড়ল জোকোভিচের, ‘আমি আগের চেয়েও তোমাকে বেশি বেশি ভালোবাসবো। এই ভালোবাসাবাসি চলবেই।’

নিজের ১৮তম গ্র্যান্ড স্লাম জিতে দুই কিংবদন্তি রজার ফেদেরার ও রাফায়েল নাদালের সঙ্গে ব্যবধান দুইয়ে নামিয়ে আনলেন জোকোভিচ। ফেদেরার ও নাদাল দুজনেই জিতেছেন ২০টি করে গ্র্যান্ড স্লাম। করোনার ঝুঁকি এড়াতে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ফেদেরার।

Tags: অস্ট্রেলিয়ান ওপেন-২০২১নোভাক জোকোভিচলিড স্পোর্টস
Previous Post

ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘গো-বিজ্ঞান’ বিষয়ে পরীক্ষা

Next Post

একুশে উপলক্ষে অর্ধেক খরচে বাংলা এসএমএস

Next Post
চ্যানেল আই অনলাইন এর একুশে উপলক্ষে অর্ধেক খরচে বাংলা এসএমএস উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে উপলক্ষে অর্ধেক খরচে বাংলা এসএমএস

Bangladeshi official speaking at a press conference with Channel i HD logo. Channel i News - চ্যানেল আই নিউজ

সবাইকে ভ্যাকসিন নিতে হবে: বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT