সিরাজগঞ্জের শাহজাদপুরে গরীবের ডাক্তার হিসেবে পরিচিত ইউনুস আলী খান। গ্রামের হতদরিদ্র মানুষের কাছ থেকে কখনো ফি নিতেন না তিনি। উল্টো ওষুধ কিনতে টাকার যোগান দিতেন। নিজ এলাকায় থাকতেই ভালোবাসতেন যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডধারী এই চিকিৎসক। করোনাভাইরাসে মৃত্যুবরণ করলেও শাহজাদপুরবাসীর হৃদয়ে রয়ে গেছেন ডাক্তার ইউনুস।








