চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাকে ফাঁসানোর চেষ্টা করছে সুশান্তের পরিবার: রিয়ার অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 31, জুলাই 2020
in বিনোদন
A A
সুশান্তের পরিবারের বিরুদ্ধে রিয়ার অভিযোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতার অপব্যবহার করে বেইআইনিভাবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় ফাঁসানোর চেষ্টা করছে এই অভিনেতার পরিবার। সুপ্রিম কোর্টে এমন অভিযোগই করেছেন প্রয়াত সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী।

সুশান্তর মৃত্যুর পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী। নেটিজেনরা শুরু থেকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তাকে। গত মঙ্গলবার প্রকাশ্যে আসে রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ! পাটনার রাজীব নগর থানায় এফআইআর দায়ের করেন সুশান্ত সিং রাজপুতের ৭৪ বছর বয়সী বাবা কেকে সিং। ঠিক এর পরদিনই এই এফআইআরের প্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালতে পিটিশন দায়ের করেন রিয়া। যেখানে অবিলম্বে এই মামলা মুম্বাই পুলিশের হাতে হস্তান্তরিত করার আবেদন জানান রিয়া।

পিটিশনে ঠিক কী জানিয়েছেন রিয়া? তা সামনে এল বৃহস্পতিবার রাতে। জানা গেছে, এই পিটিশনে রিয়া স্পষ্ট জানিয়েছেন, ‘নিজেদের প্রভাব খাটিয়ে বেআইনিভাবে এই মামলায় ফাঁসানো হচ্ছে রিয়াকে। আবেদনকারী একজন অভিনেত্রী, এবং এই পেশার সঙ্গে যুক্ত ২০১২ সাল থেকে। এই পরিস্থিতিতে এই মামলায় মিথ্যা ফাঁসানো হয়েছে তাকে। মৃতের বাবা কৃষ্ণ কিশোর সিং এই মিথ্যা অভিযোগ এনেছেন’।

পিটিশনে রিয়া স্বীকার করেছেন যে, তিনি সুশান্তের সঙ্গে লিভ-ইন রিলেশনশিপে ছিলেন এবং সুশান্তের মৃত্যুর পর ব্যক্তিগত পর্যায়ে তিনি ভীষণরকমভাবে ভেঙে পড়েছেন। এই মামলা নিয়ে সংবাদমাধ্যমে তাকে নিয়ে চলা কাটাছেঁড়া তার যন্ত্রণা আরও বাড়িয়ে তুলেছে। তিনি এও জানিয়েছেন সান্তাক্রুজ পুলিশ থানায় তিনি অভিযোগও দায়ের করেছেন সোশ্যাল মিডিয়ায় ধর্ষণ, খুনের হুমকি পেয়ে।

রিয়া ও অভিনেত্রীর পুরো পরিবার এবং ম্যানেজাদের বিরুদ্ধে চক্রান্ত, সুশান্তের সঙ্গে প্রতারণা (আর্থিক ও মানসিক) এবং তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মতো অভিযোগ এনে মামলা করেন কেকে সিং। ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা), ৩৪১,৩৪২,৩৮০,৪০৬, ৪২০-ধারায় গত ২৫ জুলাই এফআইআর দায়ের করেন তিনি।

Tags: পরিবারমামলামৃত্যুরিয়াসুশান্ত
Previous Post

করোনাভাইরাস: হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৫৫

Next Post

করোনাভাইরাস: হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৫৬

Next Post
বাংলাদেশের একজন ব্যক্তি করোনাভাইরাসের ফ্রন্টলাইনারদের সম্মানে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৫৬

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শোকের মাসে চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT