চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস বিশ্ব অর্থনীতিতে একটি ‘ধ্বংসাত্মক ঝড়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:10 অপরাহ্ন 07, জুন 2020
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস বলেছেন, করোনাভাইরাস বিশ্ব অর্থনীতিতে একটি ধ্বংসাত্মক ঝড়।

মালপাস সতর্কবার্তা দিয়েছেন, এই মহামারীর কারণে কোটি কোটি মানুষের জীবন যাপন বাধাগ্রস্ত হবে। আর সেই অর্থনৈতিক বিপর্যয় অব্যাহত থাকবে দশকব্যাপী।

গত মে মাসে মালপাস সতর্ক করেন, করোনাভাইরাসের প্রভাবে ৬ কোটি মানুষ চরম দারিদ্রতার মধ্যে পড়বে। ওয়ার্ল্ড ব্যাংকের সংজ্ঞা মতে, চরম দারিদ্রতা মানে দিনপ্রতি ১.৯০ মার্কিন ডলারের কম খরচের সামর্থ্য থাকা।

শুক্রবার এক সাক্ষাৎকারে মালপাস বলেন, অন্তত ৬ কোটি মানুষ নিজের জন্য দিনে ১ পাউন্ডেরও কম অর্থ পাবে। একে তো করোনাভাইরাস তার সঙ্গে সবকিছু বন্ধ, সবমিলিয়ে কোটি কোটি মানুষের জীবন যাপন বাধাগ্রস্ত হবে। সেটাই ভাবনার বিষয়।

উভয় পরিস্থিতিতেই আয় বন্ধ হচ্ছে। সঙ্গে স্বাস্থ্যের পরিণতি, সামাজিক পরিণতিতো আছেই। সবই চরম কঠোর। যারা আগে থেকে কম সামর্থ্যবান তারা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, আমরা দেখছি স্টক মার্কেটে যুক্তরাষ্ট্র উপরের দিকেই থাকছে আর দরিদ্র দেশগুলোতে অনেকে শুধু কর্মহীনই হচ্ছে না বরং অনানুষ্ঠানিক খাতেও কাজ পাচ্ছে না। এমন পরিস্থিতি ১ দশক চলমান থাকবে।

বিশ্ব ব্যাংক তার সহযোগীদের নিয়ে চরম আক্রান্ত দেশগুলোতে সহায়তা প্রদান করছে বটে, কিন্তু সেটা আরো বেশি দরকার। তাই বিশ্ব ব্যাংক বাণিজ্যিক ঋণদাতা যেমন ব্যাংক ও পেনশন ফান্ডকে দরিদ্র দেশগুলোতে ঋণমুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে। ঋণের শর্তাদি আরো পরিস্কার করারও আহ্বান জানিয়েছে যেন অন্যান্য বিনিয়োগকারীরা ওই সব দেশের অর্থনীতিতে টাকা ঢালতে আত্মবিশ্বাসী হয়।

ব্যক্তিগত খাতকে আরো শক্তিশালী করতে সরকারি সমর্থন ও পদক্ষেপ দরকার হবে। সেটাই ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতি পুনর্গঠন করবে। বিনিয়োগ ও সমর্থন দিলে আবার কাজের সুযোগ তৈরি হবে। তাতে খুবই খারাপভাবে ক্ষতিগ্রস্ত পর্যটন খাতকেও স্থানান্তর করা যাবে।

মালপাস বলেন, এই মহামারী কাটিয়ে উঠা যাবে। তখন মানুষ আরো নমনীয় ও স্থিতিস্থাপক হয়ে উঠবে। পথ খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। তবে সেজন্য দেশ ও সরকারকে কঠোর পরিশ্রম করতে হবে।

Tags: অর্থনীতিকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসদরিদ্রদারিদ্রবিশ্ব ব্যাংক
Previous Post

‘ঢাকার ৩৮টি এলাকা ইয়েলো জোন বিবেচিত’

Next Post

শুক্রবার থেকে কাজে ফিরছে হলিউড

Next Post
হলিউডের সাইনবোর্ডের সামনে একজন নারী পর্যটক ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার থেকে কাজে ফিরছে হলিউড

আনন্দিত পুরুষের হাসি, স্বাভাবিক জীবনধারা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ঘামের প্রতিটি ফোঁটাই পুরস্কৃত হবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT