চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঘামের প্রতিটি ফোঁটাই পুরস্কৃত হবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 07, জুন 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
আনন্দিত পুরুষের হাসি, স্বাভাবিক জীবনধারা. Channel i News - চ্যানেল আই নিউজ

কপাল থেকে অঝোরে ঝরছে ঘাম। মুখে তবু হাসির ঝিলিক। বেশ তৃপ্তও দেখাচ্ছে মুশফিকুর রহিমকে। ফেসবুকে নিজের এমন ছবি পোষ্ট করে শিরোনামে লিখেছেন, ঘামের প্রতিটি ফোঁটাই ইনশাআল্লাহ পুরস্কৃত হবে।

পরিশ্রম কখনো বৃথা যায় না- এটি মুশফিকের চেয়ে ভালো জানেন আর কে! সম্ভাবনাময় এক ব্যাটসম্যান হিসেবেই শুরু করেছিলেন আন্তর্জাতিক ক্যারিয়ার। কঠোর পরিশ্রমের মাধ্যমে পরে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। হয়ে উঠেছেন রানমেশিন, দলের সেরা ব্যাটসম্যান। এজন্যই তার নামের পাশে মি. ডিপেন্ডেবল তকমা।

পরিশ্রম মুশফিককে ভেতর থেকে শক্তি যোগায়। এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান বাংলাদেশের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার হিসেবেই সমাদৃত। ম্যাচের দিন সবার আগে মাঠে এসে অনুশীলন শুরু করে দেন।

হোটেল থেকে টিম বাস ছাড়ার আগেই বলবয় নাসিরকে নিয়ে চলে আসেন স্টেডিয়ামে। ধরাবাঁধা অনুশীলন না থাকলেও ঘাম ঝরান মাঠে এসে। পরিশ্রম তাকে বানিয়েছে বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন।

করোনাকালে গৃহবন্দি হয়ে থাকলেও পরিশ্রম থামিয়ে দেননি মুশফিক। চার দেয়ালের মধ্যেই কঠোর ফিটনেস ট্রেনিং করে চলেছেন। প্রায়ই ছবি পোস্ট করছেন অফিসিয়াল ফেসুবক পেজে।

মার্চে ঢাকা প্রিমিয়ার লিগে নেমেই সেঞ্চুরি করেছিলেন মুশফিক। ইঙ্গিত দিয়েছিলেন দারুণ এক মৌসুম কাটানোর। দুর্ভাগ্য, এক রাউন্ডের পর করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যায় লিগ। প্রায় তিন মাস ধরে স্থবির শের-ই-বাংলা স্টেডিয়ামের ক্রিকেট কার্যক্রম।

গত সপ্তাহে বিসিবির কাছে ব্যক্তিগত অনুশীলনের সুযোগ চেয়ে আবেদন করেছেন মুশফিক। তার এবং আরও কয়েকজন জাতীয় দলের ক্রিকেটারের আবেদনের পর ব্যক্তিগত ও একক অনুশীলনের জন্য মাঠ, ড্রেসিংরুম, ইনডোর, প্র্যাকটিস উইকেট প্রস্তুত করেছে বিসিবি।

করোনা থেকে ক্রিকেটারদের সুরক্ষিত রাখতে জীবাণুমুক্ত করা হয়েছে স্টেডিয়াম প্রাঙ্গণ। ক্রিকেটারদের চলাফেরা করতে হতে পারে সম্ভাব্য এমন সব জায়গাতেই জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। আইসিসির গাইডলাইন মেনে মুশফিক-তামিম-মুমিনুলদের অনুশীলনে ফেরাতে সব প্রস্তুতিই সম্পন্ন করেছে বিসিবি। কিছুদিন পর দীর্ঘ বিরতি কাটিয়ে তারা ফিরবেন মাঠে।

Tags: বাংলাদেশ ক্রিকেটবিসিবিমুশফিকলিড স্পোর্টস
Previous Post

শুক্রবার থেকে কাজে ফিরছে হলিউড

Next Post

রক কি আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন?

Next Post

রক কি আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন?

করোনা ভাইরাসের জন্য পরীক্ষার টেস্ট কিট ও স্বাস্থ্যকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের স্বাস্থ্যখাতের নাজুকতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT