চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬০ লাখ টাকা দিল ‘নগদ’ পরিবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 10, মে 2020
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নগদ ৬০ লাখ টাকা দান করেছেন তিনজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেওয়ার সময় “নগদ”-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকসহ অন্যান্যরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে ৬০ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ‘নগদ’ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার কার্যালয়ে অনুদানের চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস।

এ সময় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেওয়া প্রসঙ্গে “নগদ”-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘এই দুর্যোগে দেশের সকল মানুষের সেবা নিশ্চিত করার জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নেতৃত্বে “নগদ” এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এই ক্ষুদ্র অনুদান গ্রহণ করায় আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। করোনাযুদ্ধে বাংলাদেশের বিজয় নিশ্চিত করতে যেকোনো প্রয়োজনে প্রধানমন্ত্রীর যেকোনো নির্দেশনা পালন করতে আমরা সবসময় প্রস্তুত আছি। এ যুদ্ধে আমাদের জিততেই হবে। আমরা বিশ্বাস করি মানুষ বাঁচলে দেশ বাঁচবে।’

তিনি বলেন, বাংলাদেশ আজ এক গভীর সংকটে, এখনই সময় একে অপরের পাশে দাঁড়ানোর। করোনার এই মহাসংকটে “নগদ”-এর সবাই করোনার বিরুদ্ধে একসাথে লড়ছে এবং লড়বে। “নগদ” শুরু থেকেই এই করোনা যুদ্ধে বাংলাদেশের প্রান্তিক মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনাভাইরাস মোকাবিলায় রাষ্ট্রীয় সেবা নগদ সরকারি ঘোষণার প্রথম দিন থেকে করোনা মোকাবিলায় সর্বস্তরের মানুষের সাথে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রীয় জরুরি সেবা হিসেবে নগদ একদিনের জন্যও তার কার্যক্রম বন্ধ রাখেনি। এ ছাড়া নগদ তার প্রতিটি কর্মীর ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) নিশ্চিত করেছে এবং তার সকল উদ্যোক্তা, ডিস্ট্রিবিউটর, বিক্রয়কর্মীসহ প্রায় ২ লাখ সদস্যের প্রত্যেকের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার দায়িত্ব নিয়েছে।

করোনা দুর্গতদের সাহায্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্বল্প আয়ের ৫০ লাখ পরিবারকে দুই হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের এই উদ্যোগের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ১৭ লাখ পরিবারের কাছে টাকা পৌঁছে দেবে “নগদ”। এর মাধ্যমে সরকারের ৪২৫ কোটি টাকা উপকারভোগীদের কাছে মূহুর্তে পৌঁছে দেবে রাষ্ট্রীয় সেবা “নগদ”। আর উপকারভোগীদের এই টাকা উত্তোলনে কোনো টাকা খরচ করতে হবে না।

এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের লেনদেন খরচ প্রতি হাজারে মাত্র ৬ টাকায় নিয়ে এসেছে “নগদ” তার ‘স্বাধীন মার্চেন্ট’ উদ্যোগের মাধ্যমে। যা বাংলাদেশের মোবাইল ব্যাংকিং ইতিহাসে সর্বনিম্ন রেট। বর্তমানে একই সেবার জন্য অন্যান্য অপারেটরে প্রতি হাজারে খরচ হয় ২০ টাকা।

কৃষকের ফসল জমি থেকে সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দিতে ডাক বিভাগের সহযোগিতায় ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় কৃষক বিনা খরচে ডাক বিভাগের গাড়িতে পণ্য শহরে পাঠাতে পারবেন এবং “নগদ”-এর ‘স্বাধীন মার্চেন্ট’-এর মাধ্যমে পণ্যের মূল্য গ্রহণ করতে পারবেন। “নগদ” দেশের সকল স্বনামধন্য ই-কমার্স এবং গ্রোসারি বিক্রেতাদের একটি প্ল্যাটফর্মে এনে কৃষকের ন্যয্য মূল্য নিশ্চিত করছে।

“নগদ” কৃষকদের সহায়তার জন্য গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানির (জিডিআইসি) সাথে যৌথভাবে ‘আমরা করব জয়’ নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। যার মাধ্যমে তহবিল সংগ্রহ করে সেই টাকা ঈদ-উল ফিতরের আগে অসহায় কৃষকদের মাঝে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

Tags: করোনাকরোনাভাইরাসনগদ
Previous Post

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ৮৮৭ জন শনাক্ত, মৃত ১৪

Next Post

করোনাভাইরাস: শপিংমল খোলার অনুমতি মিললেও বিভিন্ন জেলায় বন্ধ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শপিংমল খোলার অনুমতি মিললেও বিভিন্ন জেলায় বন্ধ

বাইক র‍্যালীতে অংশগ্রহণকারী মানুষজন, সচেতনতামূলক ইভেন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইকেল: করোনাপরবর্তী পাবলিক ট্রান্সপোর্টের গুরুত্বপূর্ণ সমাধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT