চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: শপিংমল খোলার অনুমতি মিললেও বিভিন্ন জেলায় বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 10, মে 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের বিস্তার রোধে বন্ধ করে দেওয়া শপিংমল ১০ মে থেকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে খোলার সরকারি অনুমতি দেওয়া হলেও অনেক জেলাতেই মার্কেট ও শপিংমল খোলেননি ব্যবসায়ীরা। করোনাভাইরাসের সংক্রমণ রোধেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ব‌রিশা‌ল
১০ মে থেকে ব‌রিশা‌লের সব মা‌র্কেট ও শ‌পিংমলগু‌লো খোলা রাখার সিদ্ধান্ত বা‌তিল করা হয়েছে।

বরিশালের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লার সা‌থে ৯ মে ব্যবসায়ী স‌মি‌তির বৈঠ‌কের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

রাঙ্গামাটি
করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে রাঙ্গামাটির কোন শপিংমল খুলেনি। আগামী ৩০ মে পর্যন্ত রাঙ্গামাটির সবচেয়ে বড় শপিংমল বনরূপা ও রিজার্ভবাজার মার্কেট বন্ধ রাখা হবে।

মূলত সামনে ঈদকে ঘিরে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে রাঙ্গামাটির সকল মার্কেট খোলার কথা ছিল।

কিন্তু রাঙ্গামাটি দীর্ঘদিন করোনা মুক্ত থাকলেও গত ৬ মে শহরে প্রথমবারের মতো চারজন করোনা রোগী সনাক্ত হওয়ায় করোনা সংক্রমণ ঠেকাতে কোন মার্কেট ও শপিংমল না খোলার সিদ্বান্ত নেয় বনরূপা ও রিজার্ভবাজার ব্যবসায়ী সমিতি।

চট্টগ্রাম
ঈদের আগে চট্টগ্রামের সব শপিংমল, মার্কেট, বিপনী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতিসহ স্ব স্ব মার্কেটের ব্যবসায়ীরা।

শনিবার দুপুরে চট্টগ্রাম মট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমানের সাথে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানায় ব্যবসায়ীরা।

ব্যবসায়ী নেতারা জানান, এক সময় আমরাই পুলিশ কমিশনারকে অনুরোধ করেছিলাম মার্কেট খোলার ব্যাপারে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মার্কেট ও দোকানপাট খুললে করোনা সংক্রমণের ঝুঁকি অনেকাংশে বেড়ে যাবে। এতে ক্রেতার পাশাপাশি ব্যবসায়ীদেরও আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকবে।

তাই আর্থিক ক্ষতি হলেও সবদিক বিবেচনা করে ঈদকে সামনে রেখে চট্টগ্রামের সব মার্কেট, শপিংমল, বিপণী বিতান ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ব্যবসায়ীরা।

কক্সবাজার
আগামী ঈদ পর্যন্ত কক্সবাজারের সব বিপণিবিতান ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ। মার্কেট ওনার্স এসোসিয়েশনের সাথে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা।

কক্সবাজার শহরের শতাধিক মার্কেট ছাড়াও কক্সবাজার জেলার সবচেয়ে বড় জংশন চকরিয়া পৌর শহরের অর্ধশত মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চকরিয়া ব্যবসায়ী মালিক সমিতি।
আজ থেকে মার্কেট গুলো খোলা ঢাকার সরকারি ঘোষণা থাকলেও মালিকরা বন্ধ রেখেছে এসব মার্কেট। তারা বলছেন ঈদ পর্যন্ত এসব মার্কেট বন্ধ রাখবে। ঈদের পর সরকারের সিদ্ধান্ত ও সেসময়ের অবস্থা বিবেচনা করে পরবর্তী ঘোষণা দেবেন তারা।
রাজশাহী

রাজশাহীতে জনস্বার্থ বিবেচনা করে সকল মার্কেট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মেয়র, স্থানীয় সাংসদ, চেম্বার সভাপতি, জেলা প্রশাসন ও ব্যবসায়ীদের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত মোতাবেক মহানগরীর সাহেব বাজার, আরডিএ মার্কেট, নিউমার্কেটসহ সকল মার্কেট বন্ধ রয়েছে। তবে সকালে অনেকেই কেনাকাটার জন্য বাজারে আসে।

কুমিল্লা:
ঈদ উল ফিতর উপলক্ষ্যে কুমিল্লায় খুলছে না বিপনী বিতান। ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে সকল দোকানপাট। করোনা ভাইরাস সংক্রমণ রোধে কুমিল্লা দোকান মালিক সমিতির এই সিদ্ধান্তে খুশি কুমিল্লাবাসী।

কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন সাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়, শুধুমাত্র ঔষধ, কাচা বাজার ও মুদি দোকান খোলা থাকবে।

সিলেট
সরকার ১০ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খুলে দিলেও সিলেটে বন্ধ রয়েছে।

শুক্রবার সিলেট সিটি কর্পোরেশনের সভা কক্ষে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ব্যবসায়ীদের সম্মিলিত সভায় ঈদের আগে শপিংমল ও দোকানপাট না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর ফলে সরকারি নির্দেশনা থাকলেও আজ সিলেটে কোনো দোকানপাট ও শপিংমল খোলা হয়নি।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসশপিংমল
Previous Post

করোনাভাইরাস: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬০ লাখ টাকা দিল ‘নগদ’ পরিবার

Next Post

সাইকেল: করোনাপরবর্তী পাবলিক ট্রান্সপোর্টের গুরুত্বপূর্ণ সমাধান

Next Post
বাইক র‍্যালীতে অংশগ্রহণকারী মানুষজন, সচেতনতামূলক ইভেন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইকেল: করোনাপরবর্তী পাবলিক ট্রান্সপোর্টের গুরুত্বপূর্ণ সমাধান

ভোলার লালমোহনে কর্মহীন পরিবারের জন্য ইফতার সামগ্রী বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলার লালমোহনে কর্মহীন ৫শ’ পরিবার পেল ইফতার সামগ্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT