চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: দেশে আরও ৩৫ জন আক্রান্ত শনাক্ত, ৩ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:52 অপরাহ্ন 06, এপ্রিল 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে নতুন করে ৩৫ জনের শরীরে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন: ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত করা হয়েছে ৩৫ জনের শরীরে। প্রাণ হারিয়েছে ৩ জন। এ নিয়ে দেশে এই ভাইরাসে মোট মৃত্যু ঘটলো ১২ জনের। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৩ জনে।

তিনি বলেন: গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের ১২ জনই নারায়ণগঞ্জের। আক্রান্ত ৩৫ জনের মধ্যে ৩০ জন পুরুষ আর ৫ জন নারী। এ পর্যন্ত সর্বমোট আক্রান্তদের মধ্যে ঢাকায় আক্রান্তের সংখ্যা বেশি, ৬৪ জন। দ্বিতীয় নারায়ণগঞ্জ, ২৩ জন।

তবে এর আগে সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে ২৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৪ জনের। এ তথ্যের কথা উল্লেখ করে ব্রিফিংয়ে বলা হয়: প্রাথমিক ভিত্তিতে তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে সারাদেশ থেকে সারাক্ষণ তথ্য আসতে থাকে। সেসব তথ্যের ভিত্তিতে আমরা ব্রিফিংয়ে মোট আক্রান্তের সংখ্যা জানাচ্ছি।

ব্রিফিংয়ে বলা হয়: দেশে করোনার বিস্তার বেড়েই চলেছে। তাই এখন ব্যক্তির দায়িত্ব বেশি। স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন। সন্দেহ হলে বা আক্রান্ত কারো সংস্পর্শে আসলে আইইডিসিআর হটলাইনে যোগাযোগ করে করোনা পরীক্ষা করতে হবে।

নারায়ণগঞ্জকে করোনাভাইরাসের ঝুঁকিপূর্ণ এলাকা (হটস্পট) ঘোষণা করে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয় ব্রিফিংয়ে।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসমীরজাদী সেব্রিনা ফ্লোরা
Previous Post

করোনাভাইরাস: কানাডায় বাংলাদেশিদের জন্য ‘ডক্টরস পুল’ ও হটলাইন চালু

Next Post

৫০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রী নিয়ে বর্ষা গেলেন গ্রামের বাড়ি

Next Post
গ্রামের মাঠে খাদ্যসামগ্রী বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রী নিয়ে বর্ষা গেলেন গ্রামের বাড়ি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দোষারোপ না, ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়ান: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT