চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দোষারোপ না, ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়ান: কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 06, এপ্রিল 2020
in - সেমি লিড, রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পরস্পরকে দোষারোপ না করে ইতিবাচক মনোভাব নিয়ে দেশের এই সংকটে বিএনপিসহ দেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভাবে জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি সোমবার দুপুরে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ আহবান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যাকেজ প্রণোদনা ঘোষিত হওয়ার পর মির্জা ফখরুল যে মন্তব্য করেছেন, সেটা ভিত্তিহীন, অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা যে কোন পরিস্থিতিতেই রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতায় লিপ্ত থাকেন।

তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে দলের নেতাকর্মীসহ সকল স্তরের জনগণকে মানবিক বিপর্যয়ের এই সময়ে সবাইকে এক প্লাটফরমে দাঁড়িয়ে অসহায় মানুষদের সহযোগিতার আহবান জানান।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে বিদেশে যারা মৃত্যুবরণ করেছেন,  তাদের বিদেহী আত্নার শান্তি কামনা করেন এবং যারা চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেন ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনের আগের দিন তড়িঘড়ি করে বিএনপির প্রস্তাব উত্থাপনটি ছিলো উদ্দেশ্যপ্রণোদিত, ঠিক তেমনিভাবে প্যাকেজ ঘোষণার পর মির্জা ফকরুলের অগোছালো মন্তব্য ও বল্গাহীন প্রলাপ ছিলো চিরায়ত মিথ্যাচারে ভরপুর।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারি ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে, এ প্রেক্ষিতে গণপরিবহনও ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরী সেবা,পণ্যবাহী যাবাহন, কাভার্ডভ্যান,ট্রাক চলাচল করবে, পণ্যবাহী পরিবহণে কোনভাবেই জনগণ চলাচল করতে পারবে না।

এর আগে সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানকে করোনা প্রতিরোধ উপকরণ সামগ্রী বিতরণ করেন।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এসব কর্মসূচি পরিচালনা করেন।

Tags: ওবায়দুল কাদেরকাদের
Previous Post

৫০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রী নিয়ে বর্ষা গেলেন গ্রামের বাড়ি

Next Post

১৪ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধ রাখুন: বিজিএমইএ

Next Post
বিজিএমইএ লোগো, পোশাক কারখানা বন্ধের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধ রাখুন: বিজিএমইএ

বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৩, একজন নারী স্বাস্থ্যকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১২৩ জন, মৃতের সংখ্যা ১২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT