চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: দুই দেশের সীমান্তের বনাঞ্চলে বিয়ে অনুষ্ঠান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:42 পূর্বাহ্ন 22, জুলাই 2020
in আন্তর্জাতিক
A A
বিবাহের জন্য বনাঞ্চলে দুই দেশের নাগরিকদের সমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড-১৯ মহামারী পৃথিবীর অনেক কিছুই বদলে দিচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে লকডাউনের ফলে আরোপিত হয়েছে নানা বিধিনিষেধ। এতে শারীরিক দূরত্ব, মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে,নিষিদ্ধ আছে হ্যান্ডশেক, কোলাকোলি করা। এত বিধিনিষেধের মাঝেও মানুষের সামাজিক মিথস্ক্রিয়া বন্ধ নেই। অনেকে সংক্ষিপ্ত পরিসরে বিয়ে অনুষ্ঠানও সম্পন্ন করে ফেলছেন।

সম্প্রতি নরওয়ে-সুইডেন সীমান্তে হয়ে গেলো একটি ভিন্নধর্মী বিয়ে অনুষ্ঠান।

কনে নরওয়েজিয়ান এবং বর সুইডিশ। দু’দেশের দু’জন কাছের মানুষ একাত্ম হবে, ফলে সব বিধিই তাদের কাছে তুচ্ছ। কিন্তু সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠান করা যাচ্ছে না। এই অবস্থায় তারা চিন্তা করলেন, অনুষ্ঠান হবে দুই দেশের সীমান্তের বনাঞ্চলে।

বিবিসিকে এই দম্পতি বলেন, কোভিড-১৯ বিধিনিষেধ প্রত্যাহারের জন্য তারা আর অপেক্ষা করতে পারছিলেন না।

‘আমরা তারিখ পরিবর্তন করতে চাইনি, আমরা যা চেয়েছিলাম, তা হলো বিয়ে করা।’

সুইডেন সীমান্তের ঠিক সামনে নরওয়ের দক্ষিণ-পূর্ব হোলিবেকক অঞ্চলের একটি বনের মাঝখানে বিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। দু’দেশের অতিথিরা সীমান্তে এসে দাঁড়ায়। উভয় দেশের অতিথিদের মাঝখানে টানা হয় একটা সাদা ফিতা। যা কেউ অতিক্রম করতে পারবেন না। সুইডেনের ওপারে দাঁড়িয়েই অতিথিরা বিয়ে উপভোগ করেন, পারস্পরিক পানীয় বিনিময় করেন। আর বর-কনে ছিলেন নরওয়েতে।

মজার বিষয় হলো, বিয়ে অনুষ্ঠানে আমন্ত্রণহীন দুজন অতিথিও উপস্থিত ছিলেন। তারা অবশ্য পুলিশের সদস্য। তাদের দায়িত্ব ছিলো, মাঝখানের ফিতাটি কেউ অতিক্রম করছে কিনা তা তদারকি করা।

দম্পতিরা জানান, পুলিশ অফিসারেরা বিনীতভাবে জিজ্ঞাসা করলেন যে, তারা যোগদান করতে পারবে কিনা এবং বিয়ে অনুষ্ঠান দেখতে পারেন কিনা। আমরা অবশ্য এতে হ্যাঁ বলেছি।

এমন বিয়ে আয়োজন নিয়ে কনে কমিল্লা ওইজার্ড বলছিলেন, তিনি এই ধারণাটি একটু রসিকতা করে প্রস্তাব করেছিলেন, যেখানে বন্ধু-বান্ধব, পরিবারগুলো বেশ উতসাহ নিয়ে সাঁড়া দেন।

‘আমরা স্বামী-স্ত্রী হতে চেয়েছিলাম! প্রেম সকলকে জয় করে’, বলছিলেন নবদম্পতি।

বর আলেকজান্ডার ক্লার্ন বলেন, তারা মনে করেনি কেউ আসবেন। কারণ বনাঞ্চলের সীমান্তে আসার জন্য দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। কিন্তু অতিথির  অংশগ্রহণ দেখে দারুণ আনন্দিত হয়েছি।

মূলত সুইডেনে কোভিড-১৯ বিধিনিষেধ অন্য দেশের তুলনায় শিথিল আছে। বিশেষ করে নরওয়ের মতো প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে ভ্রমণের তেমন কড়াকড়ি রাখেনি। এই সুযোগকে কাজে লাগিয়েই তারা সামাজিক বিধিনিষেধ মেনে বিয়ে সম্পন্ন করেছেন।

Tags: করোনাকরোনাভাইরাসকোভিড-১৯
Previous Post

বিশ্বজুড়ে করোনায় সুস্থ ৯১ লাখের বেশি মানুষ

Next Post

মিটু-র মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছিল সুশান্তকে, বললেন সঞ্জনা

Next Post
যুবক ও যুবতী বাইক চালাচ্ছেন, হাসিমুখে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিটু-র মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছিল সুশান্তকে, বললেন সঞ্জনা

আফগান কিশোরী হাতে অস্ত্র নিয়ে বসে, ছবিটি চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদনের জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

তালেবান জঙ্গি মেরে মা-বাবা হত্যার প্রতিশোধ নিলো আফগান কিশোরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT