চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালেবান জঙ্গি মেরে মা-বাবা হত্যার প্রতিশোধ নিলো আফগান কিশোরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:53 পূর্বাহ্ন 22, জুলাই 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আফগান কিশোরী হাতে অস্ত্র নিয়ে বসে, ছবিটি চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদনের জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই তালেবান জঙ্গিকে হত্যা করে মা-বাবা হত্যার প্রতিশোধ নিলো এক আফগান কিশোরী। আফগান সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে এই সাহসী কন্যার সংবাদ প্রকাশিত হয়েছে বিশ্ব গণমাধ্যমে।

বিবিসি বলছে, ঘোর প্রদেশের কামার গুল নামের কিশোরীর মা-বাবাকে তালেবানরা হত্যা করলে সাথে সাথে ওই কিশোরী নিজ হাতে একে-৪৭ রাইফেল হাতে নিয়ে দুজন জঙ্গিকে হত্যা করে এবং আরো অনেককে আহত করে।

জানা যায়, হঠাৎ করেই কামার গুলদের বাড়িতে হামলা চালায় তালেবান জঙ্গিরা। মূলত জঙ্গিরা গুলের বাবাকে খুঁজছিলো। তিনি সরকারের সমর্থক ছিলেন। ফলে তালেবান জঙ্গিরা তার বাড়িতে হামলা করে।

এসময় মেয়ে গুল রুখে দাঁড়ায় এবং বন্দুক হাতে নিয়ে জঙ্গিদের ফায়ার করে। এতেই অনেকে আহত হওয়ার পাশাপাশি দু‘জন জঙ্গি নিহত হয়। কিন্তু মা-বাবাকে বাঁচাতে সম্ভব হয়নি।

আফগান সরকারের কর্মকর্তারা জানান, ওই কিশোরীর বয়স ১৪ কিংবা ১৬ বছরের বেশি হবে না। তার ছোট ভাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই কিশোরীর ছবি প্রকাশ করে অনেকে প্রশংসায় ভাসিয়েছেন।

নাজিবা রহমান নামের একজন বলেছেন, তার সাহসিকতার প্রতি সম্মান।

মোহাম্মদ সালেহ নামের একজন ফেসবুক ব্যবহারকারী বলেছেন, কিশোরীর মা-বাবাকে হয়তো ফিরে পাওয়া যাবে না। কিন্তু তার প্রতিশোধ গ্রহণ তাদেরকে শান্তি দেবে।

Tags: আফগানিস্তানকিশোরীতালেবান জঙ্গি
Previous Post

মিটু-র মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছিল সুশান্তকে, বললেন সঞ্জনা

Next Post

ঈদের সাত দিনেই সালমান শাহ’র ছবি, শাকিবের ১৫ টি

Next Post
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ’র ছবি ও চলচ্চিত্রের পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের সাত দিনেই সালমান শাহ’র ছবি, শাকিবের ১৫ টি

অভিনেতা আমির খান এর স্টাইলিশ পোর্ট্রেট ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মহাভারত’ নিয়ে নেটফ্লিক্সের সাথে আমিরের জোট!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT