চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালে এসএমই উদ্যোক্তারা পথ হারাননি: শিল্পমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:48 অপরাহ্ন 01, ডিসেম্বর 2020
in অর্থনীতি
A A
বাংলাদেশের এসএমই উদ্যোক্তাদের অনুপ্রেরণামূলক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালেও এসএমই উদ্যোক্তারা পথ হারাননি উল্লেখ করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, এসএমই উদ্যোক্তারা সাহসী, তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত।

দেশে প্রথমবারের মতো ঐক্যডটকমডটবিডি আয়োজিত ঐক্য এসএমই ডিজিটাল ফেয়ার-২০২০ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

ঐক্য এসএমই ডিজিটাল ফেয়ারে দেশের ৫০ জন উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন। এছাড়াও রয়েছেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত ও স্বনামধন্য উদ্যোক্তারা।

মঙ্গলবার বিকালে ঐক্যডটকমডটবিডি আয়োজিত ঐক্য এসএমই ডিজিটাল ফেয়ার-২০২০ এ ভার্চুয়ালি উপস্থিত থাকেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

সেসময় আরও উপস্থিত ছিলেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট নারী নেত্রী শাহীন আকতার রেনী, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো. মাসুদুর রহমান, জেডিপিসি’র নির্বাহী পরিচালক মো. আবুল কালামসহ এসএমই খাতের উদ্যোক্তারা।

ঐক্যডটকমডটবিডি আয়োজিত ঐক্য এসএমই ডিজিটাল ফেয়ার-২০২০ উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অপু মাহফুজ।

শিল্পমন্ত্রী বলেন, আমি সত্যিই আনন্দিত এমন একটা অনলাইন প্লাটফর্মে উদ্যোক্তাদের পণ্য কেনা বেচা হবে। এটা সত্যিই একটা প্রশংসনীয় উদ্যোগ। বিজয়ের মাসের প্রথম দিনে এমন ডিজিটাল ফেয়ারের জন্য ঐক্য ফাউন্ডেশনকে ধন্যবাদ।

এসএমই পণ্য বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা বেশি জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, চিত্তাকর্ষক ডিজাইনের পাশাপাশি গুণগতমান ও মূল্যের বিচারে সাশ্রয়ী বাংলাদেশে এসএমই শিল্পখাতকে জাতীয় অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এ খাত কর্মসংস্থান, জিডিপি প্রবৃদ্ধি, নারীর আর্থিক ক্ষমতায়ন এবং রপ্তানি আয় বাড়াতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

তিনি বলেন, করোনাভাইরাসের প্রভাবে দৈনন্দিন কাজ ও ব্যবসা পরিচালনার ধরন বদলে যেতে শুরু করেছে। করোনার অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রয়োজন ও চাহিদার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

ঐক্য সভাপতি বিশিষ্ট নারী নেত্রী শাহীন আক্তার রেনী বলেন, মহামারী করোনায় ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছি। বিশেষ করে উৎসবের সময়গুলোতে আমরা বেশি ক্ষতির মুখে পড়েছিলাম। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএমই খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি প্রণোদনা দিয়েছেন। সেজন্য আমরা সৌভাগ্যবান। আমি ঐক্য ডিজিটাল ফেয়ারে অংশ নেয়া প্রত্যেকটি উদ্যোক্তাকে শুভ কামনা জানাচ্ছি।

জেডিপিসি’র নির্বাহী পরিচালক মো. আবুল কালাম বলেন, অর্থনীতিকে শক্তিশালী করা ও টেকসই উন্নয়নের জন্য এসএম ইখাতকে সম্প্রসারিত করার কোন বিকল্প নেই।

ভার্চুয়াল অনুষ্ঠানে এসএমই খাতের উদ্যোক্তারাও কোভিডকালীন সময়ে নিজেদের ব্যবসার নানান কিছু তুলে ধরেন, পাশাপাশি নিউ নরমাল লাইফে এসএমই খাতের ব্যবসা কেমন হবে সে বিষয়েও আলোকপাত করেন।

Tags: শিল্পমন্ত্রী
Previous Post

চাঁদে চীনের ঐতিহাসিক সাফল্য

Next Post

নভেম্বর মাসে সামান্য কমেছে রেমিট্যান্স

Next Post
বাংলাদেশের মানি রেমিট্যান্সের ছবি, ডলার নোট ও বিশ্ব মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

নভেম্বর মাসে সামান্য কমেছে রেমিট্যান্স

সোনার গহনা ও অলংকারের ছবি, বাংলার স্বর্ণের বাজারের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের দাম ভরিতে কমলো আরও এক হাজার ১৬৬ টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT