চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বর্ণের দাম ভরিতে কমলো আরও এক হাজার ১৬৬ টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:36 পূর্বাহ্ন 02, ডিসেম্বর 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
সোনার গহনা ও অলংকারের ছবি, বাংলার স্বর্ণের বাজারের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও ভরিপ্রতি এক হাজার ১৬৬ টাকা কমলো স্বর্ণের দাম। আজ বুধবার থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি হবে।

মঙ্গলবার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

গত সপ্তাহেও প্রতি ভরি স্বর্ণের দাম কমেছিল দুই হাজার ৫০৮ টাকা।

যদিও করোনার পরিস্থিতিতে গত অক্টোবরে ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বেড়েছিল।

বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞপ্তিতে বাজুস বলেছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় শঙ্কিত বৈশ্বিক অর্থনীতি, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক ও দেশীয় স্বর্ণবাজারে দরের উত্থান-পতন সত্বেও ব্যবসার অচল অবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে স্বর্ণের দাম কমানো হয়েছে।

এতে বলা হয়, নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭২ হাজার ৬৬৬ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত বিক্রি হয়েছিল ৭৩ হাজার ৮৩৩ টাকায়।

২১ ক্যারেটের স্বর্ণ বুধবার থেকে প্রতি ভরি বিক্রি হবে ৬৯ হাজার ৫১৭ টাকা। যা মঙ্গলবার বিক্রি হয়েছিল ৭০ হাজার ৬৮৪ টাকায়।

আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬০ হাজার ৭৬৯ টাকা। মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম ছিল ৬১ হাজার ৯৩৬ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ কিনতে হবে ৫০ হাজার ৪৪৬ টাকায়। এই মানের স্বর্ণ মঙ্গলবার পর্যন্ত বিক্রি হয়েছিল ৫১ হাজার ৬১৩ টাকায়।

এদিকে ২২ ক্যারেটের রুপার ভরির দাম হবে ১৫১৬ টাকা, ২১ ক্যারেটের ১৪৩৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম পড়বে ১২২৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা কিনতে লাগবে ৯৩৩ টাকা।

Tags: বাজুসস্বর্ণস্বর্ণের দাম কমলো
Previous Post

নভেম্বর মাসে সামান্য কমেছে রেমিট্যান্স

Next Post

বিশ্বজুড়ে একদিনে আক্রান্ত প্রায় ৬ লাখ, মৃত্যুর মিছিলে বহু মানুষ

Next Post
জনসমাগমে মানুষ, বেশিরভাগই মাস্ক পরা, করোনার ঝুঁকি বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে একদিনে আক্রান্ত প্রায় ৬ লাখ, মৃত্যুর মিছিলে বহু মানুষ

COVID-19 ভ্যাকসিনের বোতল ও স্নায়ু টিকা স্যাম্পল. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিসেম্বরেই প্রয়োগ হবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT